নিজেকে ফিরে পেলেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট, সিলেট থেকে
০৮ নভেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২০:২৭

তাসকিনের উইকেট শিকারের উচ্ছ্বাস। ছবি-বিসিবি দক্ষিণ আফ্রিকা সফর একদমই ভালো কাটেনি তার। তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি আর একটি টেস্ট খেললেও প্রোটিয়াদের মাটিতে উইকেট পেয়েছেন মাত্র দুটি। মাঠের বাইরেও ভালো সময় কাটেনি তাসকিন আহমেদের। ক্যাসিনো-কাণ্ড কম বিব্রত করেনি তরুণ পেস তারকাকে।

দক্ষিণ আফ্রিকার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে বিপিএলকে বেছে নিয়েছেন তাসকিন। টুর্নামেন্ট শুরুর আগে বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারের খারাপ সময় যায়, শচীনেরও গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার পর কোথায় সমস্যা, তা নিয়ে অনেক ভেবেছি। বিপিএলে ভালো খেলেই নিজেকে ফিরে পেতে চাই।’

বিপিএলে প্রথম ম্যাচ ভালো কাটেনি, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিন ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তবে আজ চিটাগং ভাইকিংসের দ্বিতীয় ম্যাচে তাসকিনের তোপে বিধস্ত রংপুর রাইডার্স। দুর্দান্ত ইয়র্কারে শাহরিয়ার নাফীসের মিডল স্টাম্প এলোমেলো করে দেওয়ার পরের বলেই অধিনায়ক মিসবাহর ক্যাচ বানিয়েছেন সামিউল্লাহ শেনওয়ারিকে। টানা দুই বলে উইকেট পেয়ে তার সামনে তখন হ্যাটট্রিকের হাতছানি। হ্যাটট্রিক হয়নি, তবে দলকে ঠিকই উইকেট উপহার দিয়েছেন। থিসারা পেরেরেরার স্ট্রেট ড্রাইভ তাসকিনের পায়ে লেগে ভেঙে দিয়েছে নন-স্ট্রাইক প্রান্তের উইকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার মাশুল দিয়ে রবি বোপারা তাই রান আউট।

নিজের পরের ওভারে পেরেরাকেও ফিরিয়ে দিয়েছেন তাসকিন। তার দুর্দান্ত বোলিংয়ে ১০৫/৩ থেকে ১০৫/৬ এ পরিণত রংপুর আর ঘুরে দাঁড়াতে পারেনি, ভাইকিংস জিতেছে ১১ রানে।

ম্যাচসেরার পুরস্কার জয়ের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর ভালো কাটেনি। তাই বিপিএলে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। আজ মাঠে নামার আগে প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা করেছি, আর সেই পরিকল্পনা সফল হয়েছে।’

নাফীস-শেনওয়ারিকে ফেরানোর পর বোপারাকে ইয়র্কার দিয়েছিলেন তাসকিন। রান আউট নিয়ে তার মন্তব্য, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় এনামুল ছিল আমাদের অধিনায়ক। সে আমাকে ইয়র্কার দিতে বলেছিল, আর আমি সেটাই করেছি। এরপর আমরা ফুটবল খেলতে গিয়ে যেভাবে পা দিয়ে বল ঠেকাই, সেভাবে বলে পা লাগিয়ে বোপারাকে রান আউট করেছি।’

হ্যাটট্রিক না হলেও হতাশ নন তাসকিন। দল জেতায় তিনি উচ্ছ্বসিত, ‘আমি কখনোই নিজের সাফল্য নিয়ে ভাবি না। আমার পারফরম্যান্সে যদি দল জেতে, তাহলেই ভালো লাগে। ওই ওভারে তিন উইকেট পড়ে যাওয়ার পর দল জিতেছে, আর আমি তাতেই  খুশি।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি