ইনস্টাগ্রামে প্রতি পোস্টে কোহলির আয় ৩.২ কোটি রুপি!

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১১:১৯আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১১:২৩

কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আধুনিক যুগের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় বিরাট কোহলিকে। মাঠে তার সরব উপস্থিতি ভারতকে একের পর এক সফলতা এনে দেয়। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দেশ-বিদেশে তো বটেই, সামাজিক মিডিয়াতেও ভারতীয় অধিনায়কের জনপ্রিয়তা তুঙ্গে। তাতে নিজের আয়ও হয় বেশ ভালো।

ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে কোটি কোটি ভক্ত-অনুসারী রয়েছে কোহলির। ইনস্টাগ্রামে তার ফলোয়ার দেড় কোটি, দুই কোটি রয়েছে টুইটারে ও ফেসবুকে ৩ কোটি ৬০ লাখের বেশি মানুষ তাকে অনুসরণ করে। অগণিত ফলোয়ারদের কারণে সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে কিছু পোস্ট করলে কোহলির উপার্জন হয় প্রায় সাড়ে তিন কোটি রুপি। বিশেষ করে ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আয় করেন ৩ কোটি ২০ লাখ রুপি। একই পরিমাণ অর্থ পান ফুটবলের তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

তবে সামাজিক মিডিয়ায় পোস্ট করে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী তালিকার শীর্ষে আছেন কমেডিয়ান কেভিন হার্ট। প্রতি পোস্টে তিনি পান ৬ কোটি ৪০ লাখ রুপি। ক্রিকেটএইজ

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান