শ্রীলঙ্কা টেস্টে বিশ্রামে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:৩৩

হার্দিক পান্ডিয়া এ বছরই টেস্ট অভিষেক হয়েছে হার্দিক পান্ডিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ দিনের ক্রিকেটে পথচলা শুরু করার পর থেকে এই অলরাউন্ডার ভারতীয় দলে নিয়মিত মুখ। তবে এবার আর দলে থাকছেন না তিনি। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের প্রথম দুই টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে পান্ডিয়াকে। গত কিছুদিনে তার কাজের চাপের কথা মাথায় রেখে সিদ্ধান্তটা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কলকাতা টেস্ট দিয়ে ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের প্রাথমিক দলে ছিলেন পান্ডিয়া। তবে তাকে বাইরে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত শুক্রবার। খেলার চাপের কথা মাথায় রেখে তরুণ এই অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ২৪ বছর বয়সী পান্ডিয়া চ্যাম্পিয়নস ট্রফি থেকে ভারতের খেলা ৩৩ ম্যাচের ৩০টিতেই খেলেছেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা এই সময়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৪৭.২ ওভার বোলিং করেছেন তিনি ওয়ানডেতে।

ভবিষ্যতের জন্য তাকে ফিট পাওয়ার জন্য এই বিষয়গুলো আমলে নিয়েছে বিসিসিআই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাইরে রেখেছে তারা পান্ডিয়াকে। ক্রিকইনফো

প্রথম দুই টেস্টের ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের