কোচ নির্বাচনে খেলোয়াড়দের মতের প্রয়োজন দেখেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ২১:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২১:৪৯

কোচ নির্বাচনে খেলোয়াড়দের মতের প্রয়োজন দেখেন না মাশরাফি মাঠে চলছে বিপিএল। তবে মাঠের বাইরের আলোচনায় খুব একটা নেই কুড়ি ওভারের এই টুর্নামেন্ট। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হঠাৎই পদত্যাগপত্র দিয়ে শিরোনাম হওয়া শ্রীলঙ্কান কোচ সিদ্ধান্ত পাল্টাবেন, নাকি চলে যাবেন- প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মিরপুরে। যদি নতুন কোচ নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখানে খেলোয়াড়দের মতামত নেওয়া হবে কিনা, সেই আলোচনাও চলছে। যদিও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলোয়াড়দের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন না। তার মতে, বোর্ডই ঠিক করবেন নতুন কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহের ব্যাপারে আনুষ্ঠানিক কিছু না জানালেও নতুন কোচের ব্যাপারে ক্রিকেটারদের পছন্দ-অপছন্দের বিষয়টি চলে আসছে সামনে। কেননা হাথুরুসিংহের ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন হাথুরুসিংহে।

খেলোয়াড়দের সঙ্গে ঝামেলার বিষয়টি নিয়ে যেহেতু কথা উঠেছে, তাই নতুন কোচ নির্বাচনে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘আমার অন্তত মনে পড়ছে না শেষ ১৬-১৭ বছরে বাংলাদেশের কোনও ক্রিকেটারের সঙ্গে কথা বলে কোচ নিয়োগ দেওয়া হয়েছে কিনা। এখনও তাই বলব। আমি প্রয়োজন মনে করছি না, আমাদের সঙ্গে আলোচনা করার দরকার আছে।’ সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘আমাদের দায়িত্ব মাঠে খেলা। যে-ই কোচ হয়ে আসুক, আমাদের কাজ হবে পরিকল্পনা করে খেলা। বিসিবি কাকে আনবে, সেটা তারাই ঠিক করবে। অবশ্যই তাদের (কোচ) ইন্টারভিউ নিয়ে, চিন্তা করে নেওয়া হবে।’

নতুন কোচ হিসেবে স্থানীয় কাউকে নিয়োগ দেওয়া হলে তাতেও আপত্তি নেই ওয়ানডে অধিনায়কের। মাশরাফির বক্তব্য, ‘দেশি কোচের ব্যাপারে আমি আসলে পরিষ্কারভাবে কিছু জানি না। যদি হয় আমরা ওভাবেই খেলব। আমরা বিসিবির অধীনেই আছি। বিসিবি যেটা সিদ্ধান্ত নেবে, সেটা নিয়েই আমাদের থাকতে হবে।’

হাথুরুসিংহে যে এখনও কোচ আছেন, সেটাও মনে করিয়ে দিলেন এই পেসার, ‘হাথুরুসিংহের ব্যাপারে তো এখনও নিশ্চিত হয়নি যে, তিনি যাবেন নাকি যাবেন না। তার আসার কথা। হাথুরুসিংহে এসে যদি আলোচনা করে থেকে যায় তাহলে তো ভালোই। আর যদি না থাকে, তাহলে বিসিবি চিন্তা করবে।’ সঙ্গে যোগ করলেন, ‘তবে দেশি কোচ এর আগে সারোয়ার ইমরান স্যার ছিলেন। আমি উনার অধীনে খেলেছি। একটা সময় সুজন ভাইও (খালেদ মাহমুদ) সহকারী কোচ ছিলেন। খেলোয়াড়দের মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি