বাংলাদেশ-ভারতকে নিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:২০

বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ২০১৮ সালের মার্চের এই সিরিজের জন্য শ্রীলঙ্কা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ও ভারতকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ৭ ম্যাচের কুড়ি ওভারের সিরিজ ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। ফাইনালের আগে প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হবে দুইবার করে।

নিদাহাস ট্রফি নামের এই সিরিজ শ্রীলঙ্কা আয়োজন করছে তাদের স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে। এসএলসি’র বর্তমান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাই ছিলেন ১৯৯৮ সালের নিদাহাস ট্রফি আয়োজনের নেপথ্যে। সেবার দ্বীপ দেশটির স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডের ওই সিরিজে স্বাগতিকদের সঙ্গে যোগ দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার ওয়ানডের জায়গায় খেলবে তারা টি-টোয়েন্টি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি, ‘আমরা আনন্দিত শ্রীলঙ্কার ৭০ বছর উদযাপনের অংশ হতে পেরে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে কাছের বন্ধু আর নেই বিসিসিআইয়ের। সুমাথিপালার কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা রাজি হয়ে গেছি।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের