দলের সাফল্যে অবদান রাখতে পেরে খুশি মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৪ নভেম্বর ২০১৭, ২২:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২২:২৪

মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ইনিংস টানা তৃতীয় জয় এনে দিয়েছে খুলনা টাইটানসকে। ছবি-বিসিবি খুলনা টাইটানসের টানা তৃতীয় জয়ে বিশাল অবদান মাহমুদউল্লাহর। চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের বিপক্ষে আগের দুই ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৪৮ ও ৫৬ রানের দুটো দারুণ ইনিংস। শুক্রবার বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আবার তিনি স্বমহিমায় উজ্জ্বল। অধিনায়কের ৩৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস লড়াই করার পুঁজি এনে দিয়েছে খুলনা টাইটানসকে। দলের আরেকটি জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি মাহমুদউল্লাহ।

গতবার তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে তৃতীয় হয়েছিল খুলনা। এবার বল হাতে তেমন অবদান নেই, তবে ব্যাটিং দিয়ে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ। সাত ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ২৪৮ রান করে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

রংপুর রাইডার্সকে ৯ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন,  ‘রান করতে পারছি, দলের জয়ে অবদান রাখতে পারছি, এটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে কঠিন সময়ে রান করতে পারছি বলে ভালো লাগছে। ধারাবাহিকতা বজায় রেখে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে চাই।’

খুলনার সাফল্যে দুই তরুণ ক্রিকেটারের অবদানও কম নয়। তাদের কথাও বললেন টাইটানস অধিনায়ক, ‘দলের স্থানীয় ক্রিকেটাররা পারফর্ম করছে। এটা খুবই ভালো ব্যাপার। আফিফ খুব ভালো বোলিং করছে, সে আমাদের বড় সম্পদ। আরিফুলও ভালো খেলছে। সামনের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সাফল্যে সবাই অবদান রাখতে পারবে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম