স্যামি-সামিতে থামলো কুমিল্লার জয়রথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

স্যামি-সামির ‘হাই ফাইভ’। দুজনের নৈপুণ্য জয় এনে দিয়েছে রাজশাহী কিংসকে। ছবি-বিসিবি ব্যাটিংয়ে তাণ্ডব চালালেন ড্যারেন স্যামি। আর বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিধ্বস্ত করলেন মোহাম্মদ সামি। এই দুজনের অসাধারণ পারফরম্যান্সে থামলো কুমিল্লার জয়রথ। টানা পাঁচ ম্যাচ জেতার পর প্রথমবার হারের তিক্ততা পেল তামিম ইকবালরা রাজশাহী কিংসের বিপক্ষে। স্যামির ১৪ বলে খেলা হার না মানা ৪৭ রানের ওপর ভর দিয়ে রাজশাহী ৭ উইকেটে করে ১৮৫ রান। জবাবে বোলিংয়ে সামি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট তুলে নিলে কুমিল্লা ৫ বল আগে অলআউট হয়ে যায় ১৫৫ রানে। ৩০ রানের এই জয়ে রাজশাহী উঠে এসেছে পয়েন্ট টেবিলের ছয়ে।

ব্যাটিংয়ে একটা ওভারই পাল্টে দিয়েছিল রাজশাহীর ইনিংস। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের শেষ ওভারে আসে ৩২ রান। ওই ওভারে ম্যাচসেরার পুরস্কার জেতা স্যামি মেরেছেন ৪ ছক্কার সঙ্গে এক বাউন্ডারি। বোলিংয়েও একটি ওভারই ঠিক করে দিয়েছে রাজশাহীর জয়ের পথ। ১৫তম ওভারে সামি তুলে নিয়ে ৩ উইকেট, যার মধ্যে ছিল তামিমের গুরুত্বপূর্ণ উইকেটটিও।

ম্যাচের আগে তামিম জানিয়েছিলেন, এবার চিটাগং ভাইকিংসে না খেললেও ঘরের ছেলে হিসেবে তিনি সমর্থন পাবেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমিদের কাছ থেকে। পেয়েছেনও তিনি। দর্শক সমর্থনকে সঙ্গী করে বাংলাদেশি ওপেনার পূরণ করেন হাফসেঞ্চুরি। তার সঙ্গে ফর্মে থাকা শোয়েব মালিক দাঁড়িয়ে যান আরেকবার। তাতে একটু একটু করে জয়ের পথেও হাঁটছিল কুমিল্লা। কিন্তু ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৫ রান করে পাকিস্তানি ব্যাটসম্যানের আউটের পর সামির ওই ওভারটা শেষ করে দেয় সব।

১৫তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানি পেসার ফেরান ৪৫ বলে ৬৩ রান করা তামিমকে। এক বল পর আবার উইকেট, এবার সামির শিকার অলক কাপালি (০)। বোলিংয়ের শেষ ওভারে ৩২ রান খরচ করলেও ব্যাটিংয়ে সেটা পুষিয়ে দেওয়ার সুযোগ ছিল সাইফউদ্দিনের। কিন্তু স্যামির তাণ্ডবের পর সম্ভবত আত্মবিশ্বাসটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল তার, তাই রানের খাতা খোলার আগেই ১৫তম ওভারে সামির তৃতীয় ও সবমিলিয়ে চতুর্থ শিকার হয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে যায় রাজশাহীর। মেহেদি হাসানকে (৫) আউট করে যার আনুষ্ঠানিকতা সেরেছেন চলতি বিপিএলে প্রথমবার মাঠে নামা মোস্তাফিজুর রহমান। এই পেসারের শিকার ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি