বিপিএলে অভিষেকেই চমক অনিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৯ নভেম্বর ২০১৭, ১৭:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৫

মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন অনিক। ছবি-বিসিবি বিপিএলে আজকেই অভিষেক হলো কাজী অনিকের। আর প্রথম ম্যাচেই তার বাঁহাতি পেসে বিধ্বস্ত চিটাগং ভাইকিংস। মাত্র ১৭ রানে ৪ উইকেট নেওয়া অনিকের তোপে ৩৩ রানের সহজ জয় পেয়েছে রাজশাহী কিংস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনামুল হক বিজয়কে ফিরিয়ে শুরু হয় অনিকের উইকেট শিকারের মিশন। তার দ্বিতীয় শিকার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান স্টিয়ান ভ্যান জিল। এরপর সানজামুল ইসলাম আর তানভীর হায়দারকে আউট করে তিনি দলকে এগিয়ে দেন জয়ের পথে। অনিকের বোলিং ফিগার (৩.২-০-১৭-৪) এক কথায় দুর্দান্ত।

১৯ বছর বয়সী অনিক প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। আবাহনীর হয়ে লিগে নিজের প্রথম মৌসুমে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। পঞ্চম বিপিএলের প্লেয়ার ড্রাফটে তাকে ৫ লাখ টাকায় কিনেছিল রাজশাহী কিংস। তবে সুযোগের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে অনিককে। দলের দশম ম্যাচে সুযোগ পেলেন মাঠে নামার, আর মাঠে নেমেই বাজিমাত!

গত সেপ্টেম্বরে বিপিএলের প্লেয়ার ড্রাফটে রাজশাহী কিংসে ঠিকানা খুঁজে নেওয়ার পর বাংলা ট্রিবিউনের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনিক। বাবাকে ‘সারপ্রাইজ’ দিতে পেরে দারুণ খুশি হয়েছিলেন তিনি। আজ ছেলের পারফরম্যান্স দেখে কাজী বশিরুল ইসলাম নিশ্চয়ই বিস্মিত!

আরও পড়ুন:

বাবাকে ‘সারপ্রাইজ’ দিতে পেরে খুশি অনিক 

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি