মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৩৬

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন জন্টি রোডস দীর্ঘ ৯ মৌসুমের সম্পর্কের ইতি টানলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডস। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়লেন তিনি।

আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ২০০৯ সালে যোগ দেন রোডস। তখন থেকে ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ব্যক্তিগত অন্য কাজে যোগ দিতে মুম্বাইকে বিদায় বললেন সাবেক এই সেরা ফিল্ডার।

বিদায় নেওয়া রোডসের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুম্বাইয়ের মালিক আকাশ আম্বানি। তার প্রশংসা করলেন তিনি, ‘জন্টি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তির একটি খুঁটি এবং জ্বালানি। তার অবদান কতটা মূল্যবান ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তার জন্য শুভকামনা।’

রোডসের রেখে যাওয়া দায়িত্বে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম