রংপুর-কুমিল্লার দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৩

রংপুর-কুমিল্লার দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির বাধা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে দুই দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে সারাদেশে। এজন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু দুপুর থেকে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় শুরু হলেও ঘণ্টাখানেক পর ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি নামার আগে ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান করে রংপুর।

একমাত্র উইকেটটি ক্রিস গেইলের। ৩ রানে তিনি মেহেদী হাসানের বলে শোয়েব মালিকের ক্যাচ হন। খুলনা টাইটানসের বিপক্ষে এলিমিনেটরে ১২৬ রানের দানবীয় ইনিংস খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না ক্যারিবিয়ান ওপেনার।

ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস টস জিতে নেয় ফিল্ডিং। রংপুরের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে কুমিল্লা। কারণ এই আসরে দুইবারের দেখায় জিতেছে তারা।

দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। রংপুর লাসিথ মালিঙ্গাকে বাইরে রেখে নিয়েছে ইসুরু উদানাকে। ডোয়াইন ব্রাভোর বদলে কুমিল্লায় খেলবেন গ্রায়েম ক্রেমার।

রংপুর রাইডার্স: গেইল, চার্লস, ম্যাককালাম, মিথুন, বোপারা, নাহিদুল, রুবেল, মাশরাফি, নাজমুল, উদানা ও গাজী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম, লিটন, ইমরুল, বাটলার, স্যামুয়েলস, মালিক, হাসান আলী, মেহেদী, ক্রেমার, আল-আমিন ও সাইফউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক