চার্লসের সেঞ্চুরিতে রংপুরের ১৯২

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬

সেঞ্চুরি করার পথে চার্লসের একটি শট আরেকটি সেঞ্চুরি দেখল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিস গেইলের পর এবার সেঞ্চুরি তুলে নিলেন তারই রংপুর রাইডার্স সতীর্থ জনসন চার্লস। গেইল ব্যর্থ হলেও ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছেন রংপুর। চার্লসের সেঞ্চুরির ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম ছন্দে ফিরলে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৯২ রান।

ঝড়ো ব্যাটিংয়ে চার্লস খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস। তার ৬৩ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছক্কা আছে ৭টি। তার সঙ্গে সমানতালে লড়ে যাওয়া ম্যাককালাম ৪৬ বলে করেছেন ৭৮ রান, যাতে ছিল ১ চারের সঙ্গে ৯ ছক্কার মার। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বড় স্কোর গড়েছে রংপুর।

রবিবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৫ ওভারে ১ উইকেটে রংপুরের করা ৫৫ রানের স্কোর থেকে সোমবার আবার শুরু হয় ম্যাচ। শুরু থেকেই কুমিল্লার বোলারদের শাসন করেছেন চার্লস ও ম্যাককালাম। চার-ছক্কায় মাতিয়ে রেখেছেন গ্যালারির দর্শকদের। তাদের তো আউটই করতে পারছিল না কুমিল্লার বোলাররা। আগের দিন গেইলের (৩) উইকেট হারানোর পর চার্লস ও ম্যাককালাম গড়েন ১৫১ রানের জুটি।

অবশেষে ১৯তম ওভারের শেষ বলে এসে সফল হয় রংপুর, যখন হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন ম্যাককালাম। কিউই ব্যাটসম্যান ফিরলেও চার্লস তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এতদিন ৯৪ রান ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। কুমিল্লার বিপক্ষে সেটা পেরিয়ে খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি