চার্লসকে ফেরালো ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮

জনসন চার্লস বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের পর্দা নামছে আর কয়েক ঘণ্টা পর। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। সাকিব আল হাসান টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। নিজের প্রথম ওভারেই তিনি ফেরান বিপজ্জনক ব্যাটসম্যান জনসন চার্লসকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করা ক্যারিবিয়ান ওপেনারকে ফিরতি ক্যাচ ধরেন ঢাকা অধিনায়ক। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান রংপুরের। ক্রিজে আছেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। 

দুই দল এই আসরে দুইবারের দেখায় একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। 

দ্বিতীয় কোয়ালিফায়ারের দল নিয়েই রংপুর ফাইনালে নামছে। ঢাকায় এসেছে একটি বদল- তিন ম্যাচ খেলা খালেদ আহমেদ এসেছেন, বাদ পড়েছেন মোহাম্মদ সাদ্দাম। 

ঢাকা ডায়নামাইটস: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডিনলি, কিয়েরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার ও খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নজরুল ইসলাম ও ইসুরু উদানা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম