বাবরের ২৬ বলে সেঞ্চুরি, মালিকের ৬ বলে ৬ ছক্কা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ২১:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২১:২৮

বাবর আজম মাত্র ২৬ বলে সেঞ্চুরি করলেন বাবর আজম। শোয়েব মালিক আবার ফিরিয়ে আনলেন যুবরাজ সিংয়ের তাণ্ডবের স্মৃতি। এক ওভারেই এই ব্যাটসম্যান মেরেছেন ৬ ছক্কা। পাকিস্তানে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের আয়োজন করা চ্যারিটি ম্যাচ দিয়ে টি-টেন ক্রিকেট আরও ভালোভাবে ছড়িয়ে পড়ল বিশ্বে।

ইতিমধ্যেই টি-টেন ক্রিকেটের উত্তাপ গায়ে মেখেছে বিশ্ব। দিনকয়েক আগে সংযুক্ত আরব আমিরাতে হয়েছে প্রথম কোনও টি-টেন টুর্নামেন্ট। তবে বাবর আজম ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিং ক্রিকেটের এই ফরম্যাটকে করে তুললো আরও আকর্ষণীয়। যদিও এটি ছিল প্রদর্শনী ম্যাচ। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের আয়োজন করা এই খেলায় ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এ ভাগ হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই স্মৃতি মনে করিয়ে দিয়েন মালিক। জাতীয় দলের সতীর্থ বাবর আজমের করা প্রত্যেকটা বল তিনি উড়িয়ে মেরেছেন বাউন্ডারির বাইরে। মালিকের এই তাণ্ডবে ‘লাল দল’ ১০ ওভারে স্কোরে তোলে অবিশ্বাস্য ২০১ রান।

অসম্ভব এই লক্ষ্যটাও শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ‘সবুজ দল’ পেরিয়ে গেছে বাবরের টর্নেডো ইনিংসে। বল হাতে এক ওভারে ৬ ছক্কা হজম করার প্রতিশোধ নিয়েছেন তিনি ২৬ বলে সেঞ্চুরি পূরণ করে। যাতে ৯ উইকেটের জয় নিশ্চিত করে ‘সবুজ দল’। ঝড়ো এই ইনিংসে তিনি মেরেছেন ১১ ছক্কা। ডন

শোয়েব মালিকের ৬ বলে ৬ ছক্কা:

বাবর আজমের ২৬ বলে সেঞ্চুরি:

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম