‘সাকিবের কারণে’ বাংলাদেশ ছেড়ে যাননি হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৭

শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাজমুল হাসান স্পষ্ট জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের ‘বিশ্রাম’ পছন্দ হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। তার বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পেছনে তাই ‘সাকিব ইস্যু’ একটা কারণ হতে পারে। যদিও শ্রীলঙ্কার কোচ হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে এমন তথ্য উড়িয়ে দিয়েছেন হাথুরুসিংহে।

গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ‘ক্লিয়ারেন্স’ নিতে ঢাকায় এসেছিলেন শ্রীলঙ্কার নতুন কোচ। সেদিন বোর্ড সভাপতি ও পরিচালকদের সঙ্গে কথা বললেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি হাথুরুসিংহে। তবে নাজমুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, ‘এই যে সাকিব টেস্ট খেললো না, সেটাও সে (হাথুরুসিংহে) মেনে নিতে পারেনি। ওর কথা হলো, কেন সাকিব খেলবে না? এমন গুরুত্বপূর্ণ সময়ে, এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না?’

বাংলাদেশ দলের চাকরি ছাড়ার পেছনে সাকিবের ‘বিশ্রাম’ কোনও প্রভাব ফেলেছে কিনা ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এমন প্রশ্ন ছিল হাথুরুসিংহের কাছে। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম সাক্ষাৎকারে সেটা উড়িয়ে দিয়েছেন তিনি, ‘এটা মোটেও সত্যি নয়। নাজমুল হাসান ভীষণ চালাক ও বুদ্ধিমান লোক। তিনি অন্য কোনও কারণে কথাটা ব্যবহার করেছেন। হতে পারে, সাকিবকে আরও তাতিয়ে দিতে এমনটা বলেছেন।’

সাকিবের টেস্ট অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি সামনে এনে শ্রীলঙ্কার নতুন কোচ স্পষ্ট করে বললেন, ‘এখন তো আমি দেখছি, সাকিবকে অধিনায়ক করা হয়েছে। নাজমুল হাসানের ওই কথার ভেতরে নিশ্চয়ই আলাদা কোনও তাৎপর্য আছে। সব কিছু সামলাতে তিনি ভীষণ বুদ্ধিমান।’

তাহলে বাংলাদেশের চাকরি ছাড়লেন কেন? হাথুরুসিংহের উত্তর, ‘প্রথমত আমি মনে করি, আমার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট এই চাকরির জন্য চারবার আমাকে প্রস্তাব দিয়েছে। তারপর যে বিষয়টি সামনে এসেছে, সেটা হলো পরিবার। তাদের ছেড়ে দীর্ঘ সময় থাকতে হয়েছে আমাকে।’ এ বিষয়ে তার শেষ কথা, ‘শ্রীলঙ্কার কোচ হওয়ার স্বপ্ন ছিল আমার, আর সেজন্য সম্ভবত এটাই সঠিক সময়।’ ক্রিকবাজ

/কেআর/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম