২০১৭ র‌্যাংকিং: তিন ফরম্যাটেই অলরাউন্ডার সাকিবের রাজত্ব

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮

সাকিব আল হাসান (ছবি: ক্রিকউইজ ফাইল) ব্যাটে-বলে সাকিব আল হাসান দারুণ ছন্দে ছিলেন গত বছর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ছিলেন সবার উপরে। যদিও অক্টোবরে ওয়ানডের শীর্ষস্থানটা মোহাম্মদ হাফিজের কাছে হারিয়ে ২০১৭ সাল শেষ করেছেন। তবে পুরো বছরের হিসাবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিন ফরম্যাটের রাজত্ব ছিল বাংলাদেশি তারকার দখলেই।

২০১৮ সালের প্রথম দিন সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা সাকিবকে মাঝেমধ্যে অদল-বদল করতে হয়েছে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশি অলরাউন্ডারকে কখনও কখনও শীর্ষস্থান ছাড়তে হয়েছে হাফিজ ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে।

টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২০১৭ সালে সাকিব ২৮৪ দিন এক নম্বরে ছিলেন। বছরটাও শেষ করেছেন সেখানে থেকে। অশ্বিন ৭২ ও জাদেজা ছিলেন বাকি ৯ দিন।

একদিনের ক্রিকেটে সাকিব গত বছর সেরা অলরাউন্ডার ছিলেন ২৮৩ দিন। বাকি ৮২ দিন শীর্ষস্থানটি ছিল হাফিজের দখলে। টি-টোয়েন্টিতে বলা চলে, একচ্ছত্র আধিপত্য করেছেন সাকিব। ৩১০ দিন সবার উপরে ছিলেন এই বাঁহাতি তারকা, বাকি ৫৫ দিন এক নম্বর হওয়ার স্বাদ নেন ম্যাক্সওয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম