‘জাতীয় দলের কোচ এখন সাকিব-মাশরাফি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ২১:৫১আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২১:৫৮

‘জাতীয় দলের কোচ এখন সাকিব-মাশরাফি’ জাতীয় ক্রিকেট দলে এখন কাগজে-কলমে কোচ নেই। খালেদ মাহমুদ সুজন টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকলেও তার কাজ আসলে কোচের। বিসিবি সভাপতি নাজমুল হাসানের চোখে অবশ্য মাশরাফি মুর্তজা আর সাকিব আল হাসান এ মুহূর্তে জাতীয় দলের ‘কোচ’!

 আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের দুটি টেস্ট আর দুটি টি-টোয়েন্টি। আসন্ন লড়াইয়ে দুই অধিনায়ককে কোচ হিসেবে দেখছেন বোর্ড সভাপতি।

সোমবার বেক্সিমকো অফিসে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাকে জিজ্ঞেস করলে  বলবো, এখন আমাদের কোচ সাকিব আর মাশরাফি। ওদের ওপরে সব দায়িত্ব দেওয়া হয়েছে, আর ওরা বেশ আত্মবিশ্বাসী। কয়েকদিন আগে আমরা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। খেলোয়াড়রা তখন ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজ কোচ ছাড়া খেলার কথা বলেছিল। ধরে নিন, এবার সাকিব-মাশরাফি দলের কোচ।’

সাকিব এখন বাংলাদেশের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক। মাশরাফির কাঁধে যথারীতি ওয়ানডে দলের দায়িত্ব। দুই অধিনায়কের সঙ্গে বছরের প্রথম দিনেই সভায় বসেছেন বোর্ড প্রধান। এ নিয়ে জানতে চাইলে নাজমুল হাসান বললেন, ‘আমাদের জন্য এ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। দেশে ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া সফরে যাবে জাতীয় দল। বছরের প্রথম দিন এসব বিষয়ে ওদের সঙ্গে আলোচনা করেছি।’

বিসিবি সভাপতি আরও জানালেন, ‘আসন্ন সিরিজ নিয়ে কৌশলগত আলোচনা হয়েছে। ওরা কী ধরনের চিন্তা ভাবনা করছে, কী প্রয়োজন, অতিরিক্ত কিছু লাগবে কিনা এসব নিয়ে আলোচনা করেছি আমরা।’

নাজমুল হোসেন আবারও জানালেন, ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজের আগে প্রধান কোচ নিয়োগের কোনও সম্ভাবনা নেই, ‘এই দুই সিরিজের আগে বিদেশ থেকে কোচ আসছেন না। বর্তমান সাপোর্ট স্টাফের সঙ্গে খালেদ মাহমুদ সুজন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি