বাংলাদেশের খেলা দেখলেন হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৪০

বাংলাদেশের খেলা দেখছেন হাথুরুসিংহে, পাশে মেহরাব হোসেন। ছবি-বিসিবি সকাল ১০টা থেকে অনুশীলন ছিল শ্রীলঙ্কা দলের। মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষ হয় বেলা দেড়টার দিকে। অনুশীলন শেষে শ্রীলঙ্কান ক্রিকেটাররা টিম বাসে উঠলেও চন্ডিকা হাথুরুসিংহে এগিয়ে যান পাশেই শেরে বাংলা স্টেডিয়ামের দিকে। মাঠে তখন চলছে বাংলাদেশ আর জিম্বাবুয়ের লড়াই। সাবেক শিষ্যদের খেলা দেখার সুযোগ হাতছাড়া করলেন না হাথুরুসিংহে।

টাইগারদের সাবেক কোচ অবশ্য বেশিক্ষণ খেলা উপভোগ করেননি। গ্র্যান্ড স্ট্যান্ডের বাঁ পাশে দাঁড়িয়ে প্রায় আধা ঘণ্টা বাংলাদেশের খেলা দেখলেন হাথুরুসিংহে। তখন তার সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা দলের লিয়াজোঁ অফিসার ও জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ আগামী ‍বুধবার, জিম্বাবুয়ের বিপক্ষে। শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে হাথুরুসিংহের দল।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলবে  শ্রীলঙ্কা। প্রায় দেড় মাসের সফরে বাংলাদেশে এসে হাথুরুসিংহে উচ্ছ্বসিত। রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশে ফিরে আমি রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জ নিয়েছি বলে আমার মধ্যে অন্য ধরনের রোমাঞ্চ কাজ করছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছি। আশা করি, দারুণ একটা সিরিজ উপহার দিতে পারবো।’

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে হঠাৎ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে অনেক প্রশ্ন করা হলেও তিনি মুখ খোলেননি। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের