৪ মার্চ থেকে বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৫

৪ মার্চ থেকে বিশ্বকাপ বাছাই স্বাগতিক ইংল্যান্ডসহ শীর্ষ ৮ দলের সঙ্গে বিশ্বকাপে যোগ দেবে আরও দুটি দল। এজন্য পেরোতে হবে বাছাইপর্ব। সোমবার আইসিসি জানালো, এই লড়াইটা জিম্বাবুয়েতে শুরু হবে ৪ মার্চ থেকে।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিন মাঠে নামবে জিম্বাবুয়ে। ১০ দলের এই প্রতিদ্বন্দ্বিতায় স্বাগতিকদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগীয় লড়াই শেষে।

গত ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সেরা ৮ র‌্যাংকিংয়ে থাকতে না পারায় এবার বাছাই খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ৬ মার্চ। তাদেরও প্রথম প্রতিপক্ষ ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ উতরানো দল।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়াও পূর্ণ ওয়ানডে মর্যাদা পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে বাছাইয়ে। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও রানার্সআপ পাপুয়া নিউ গিনির সঙ্গে এই লড়াইয়ে যোগ দেবে শীর্ষ চারের বাকি দুই দল হংকং ও স্কটল্যান্ড।

ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের লড়াই শুরু হবে ৮ থেকে ১৫ ফেব্রুয়ারি। কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান ও আরব আমিরাতকে নিয়ে হবে এই লড়াই, যেখানে দুই ফাইনালিস্ট যোগ দেবে বাছাইপর্বে।

১০ দলের বাছাই হবে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে লড়বে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি ও দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল। জিম্বাবুয়ে, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং ও দ্বিতীয় বিভাগের রানার্সআপরা খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের লড়াই শেষে হবে সুপার সিক্স, যেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল এবং তারাই পাবে ইংল্যান্ড যাওয়ার টিকিট। বাছাই শেষ হবে ২৫ মার্চ। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম