আবার মাঠের বাইরে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২১:২৩

উসমান দেম্বেলে চোট কাটিয়ে মাত্রই ফিরেছেন মাঠে। এখনও পুরো ম্যাচ খেলার সুযোগ হয়নি উসমান দেম্বেলের। এর মধ্যেই আবার মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনা ফরোয়ার্ড।

গত সেপ্টেম্বরে বাঁ পায়ের ঊরুর চোটে জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে দেম্বেলেকে। এবার হ্যামস্ট্রিং চোটটা বাধা হয়ে দাঁড়িয়েছে ১০৫ মিলিয়ন ইউরোর খেলোয়াড়ের। নতুন এই চোটে ২০ বছর বয়সী ফরাসিকে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে পারে বলে জানিয়েছে কাতালান ক্লাবটি।

রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগ ম্যাচে পাউলিনিয়োর বদলি হিসেবে দেম্বেলে মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে। যদিও মাঠ ছাড়তে হয়েছে তাকে অস্বস্তি নিয়ে। সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রে ম্যাচও শেষ করেছিলেন তিনি ব্যথা নিয়ে। সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচটির পর তাই শঙ্কার মেঘ বার্সেলোনার আকাশে। এর আগে জানুয়ারির দলবদলে রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়ানো ফিলিপে কৌতিনিয়োকে হারিয়েছে কাতালানরা। লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে নাম লেখালেও এক মাসের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

শুধু দেম্বেলের ধাক্কা নয়, আরও খারাপ খবর আছে বার্সেলোনার! অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও চোটে পড়েছেন। সোসিয়েদাদের বিপক্ষে বেঞ্চে বসে থাকা এই মিডফিল্ডার ডান পায়ের মাংসপেশীর চোটে ভুগছেন। যাতে বুধবার এস্পানিওলের বিপক্ষে কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মিস করবেন তিনি। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম