কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:২২

কোহলির জরিমানা ‘অখেলোয়াড়সুলভ’ আচরণে জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিকে। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে বল ছুড়ে ক্ষোভ প্রকাশ করার শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ককে।

দক্ষিণ আফ্রিকার উইকেট পড়লেই উল্লাসে ফেটে পড়ছেন কোহলি। উৎসবের পাশাপাশি ক্ষোভও ছড়ছে ভারতীয় অধিনায়কের অঙ্গভঙ্গিতে। রাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারার শাস্তি হিসেবে এবার জরিমানা গুনতে হচ্ছে তাকে। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে নামে বৃষ্টি। আবহাওয়া ঠিক হওয়ার পর খেলা শুরু হলেও মাঠের কন্ডিশনে আপত্তি ছিল কোহলির।

স্যাঁতসেঁতে মাঠে বলের ওপর প্রভাব পড়ছে দেখে আম্পায়ারদের সঙ্গে আলোচনাও করেছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু আম্পায়াররা তার সঙ্গে একমত না হওয়ায় খেলা চালিয়ে যাচ্ছিলেন। যেটা মেনে নিতে পারেননি কোহলি। সেই ক্ষোভটাই ভারতীয় ব্যাটসম্যান প্রকাশ করেন মাটিতে বল ছুড়ে।

‘আম্পায়ারের সিদ্ধান্তের’ বিপরীতে কোহলির এমন আচরণ ‘কোড অব কন্ডাক্ট’ ভেঙেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের দায়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে কোহলিকে। সঙ্গে একটি ডেমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। সুপারস্পোর্ট

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান