‘হাথুরুসিংহে বা শ্রীলঙ্কা কোনও সমস্যা নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২২:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২২:৩৮

রুবেল হোসেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।  শুক্রবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পেসার রুবেল হোসেন জানালেন, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিংবা তার বর্তমান দলকে নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটারদের শক্তি আর দুর্বলতা সম্পর্কে তার ভালোই ধারণা। রুবেলের মনে অবশ্য এ নিয়ে ‍দুর্ভাবনা নেই। বুধবার মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলনের পর তিনি বলেছেন, ‘আমরা গত ম্যাচ দারুণ খেলেছি। পরের ম্যাচে প্রতিপক্ষ দলের কোচ হাথুরুসিংহে। তবে আমরা এটা নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের ম্যাচ জিততে চাই, আমরা জয়ের জন্য উন্মুখ। হাথুরুসিংহে কিংবা শ্রীলংকা কোনও সমস্যা নয়।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা এসব মাথায় নিচ্ছি না। ম্যাচ বাই ম্যাচ এগোনোর চেষ্টা করবো। সব বিভাগে সেরা ক্রিকেট খেলতে পারলে সাফল্য পাওয়া সহজ হবে।’

মিরপুরের উইকেটের প্রশংসা করে রুবেল বলেছেন, ‘উইকেট খুব সুন্দর। এখানে অনেক রান করা সম্ভব। মিরপুরের উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সহায়তা পাবে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিং করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব।’

শ্রীলঙ্কার পেস আক্রমণ ভালো হলেও এক্ষেত্রে স্বাগতিকদের এগিয়ে রাখলেন তিনি, ‘মাশরাফি ভাই খুব ভালো বোলিং করছেন। তিনি অবশ্য সবসময় ভালো বোলিং করেন। মোস্তাফিজ ছন্দ ফিরে পেয়েছে, আর আমিও সেরা ফর্মে আছি। তাই পেস আক্রমণে আমি শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম