টানা জয়ের পর হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ১০:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১০:৩০

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ নামিবিয়া ও কানাডার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই জয়ে ফর্মে ছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ সেই ধারা ধরে রাখতে পারলো না তারা।

‘সি’ গ্রুপে তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের পরও কোয়ার্টার ফাইনালের আশা টিকে আছে তাদের। আগামী ২০ জানুয়ারি ইংল্যান্ড কানাডাকে হারালেই গ্রুপ পর্ব উতরে যাবে বাংলাদেশ। ইংলিশদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কানাডা।

বৃহস্পতিবার কুইন্সটাউনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডার ও টেল এন্ডারদের ব্যর্থতায় ৪৯.২ ওভারে মাত্র ১৭৫ রানে অলআউট হয় তারা। মাত্র ২৭ রানে ৪ উইকেট হারালে আফিফ হোসেন ও আমিনুল ইসলামের ৯৪ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। ৩১ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলে আমিনুল মাঠ ছাড়লে আবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় বাংলাদেশ।

৫৪ রানে শেষ ৬ উইকেট হারায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। আফিফ সর্বোচ্চ ৬৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন ইথান ব্যাম্বার ও ইউয়ান উডস।

মাত্র ১৭৬ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকেও বিপদে ফেলেন বাংলাদেশের বোলাররা। ৪৯ রানের মধ্যে তাদের ৩ উইকেট তুলে নেন তারা। কিন্তু অধিনায়ক হ্যারি ব্রুক সামলে নেন বিপদ। উডসকে নিয়ে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ৮৪ বলে ১৩ চার ও ৩ ছয়ে ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরাও হয়েছেন ব্রুক। দলের জয়ে তার সঙ্গী হিসেবে ৫৭ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন উডস। মাত্র ২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে ইংল্যান্ড।

হাসান মাহমুদ, কাজী অনিক ও নাঈম হাসান একটি করে উইকেট নেন বাংলাদেশের পক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম