ইমরুল-তুষারের সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪০

অপরাজিত সেঞ্চুরি করে মাঠ থেকে ফেরা তুষারকে অভিনন্দন জানাচ্ছেন আরেক সেঞ্চুরিয়ান ইমরুল। ছবি-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলে রাখা হয়েছিল ইমরুল কায়েসকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট লিগে খেলার সুযোগ দেওয়া হয়েছে তাকে। আর বিসিএলে খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন তিনি।

ইমরুল আর তুষার ইমরানের জোড়া সেঞ্চুরিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে লিড নিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। মঙ্গলবার তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ৪২৯ রান। প্রথম ইনিংসে উত্তরাঞ্চল ৪০৮ রানে অলআউট হওয়ায় ২ উইকেট হাতে নিয়ে দক্ষিণাঞ্চল এগিয়ে ২১ রানে।

রাজশাহীর শহীদ চান্দু স্টেডিয়ামে ২ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। তখন ইমরুলের ৫৮ আর তুষারের রান ২৩। তৃতীয় উইকেটে দুজনের ১৪৩ রানের জুটি দলকে লিডের পথে এগিয়ে দিয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ নম্বর সেঞ্চুরির দেখা পাওয়া ইমরুলের অবদান ১১৮ রান। ১৩১ বলের আক্রমণাত্মক ইনিংসে চার ১৪টি আর ছক্কা ৬টি। আগের ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া তুষার দিন শেষে অপরাজিত ১৪৮ রানে। তার ২৯১ বলের ধৈর্যশীল ইনিংসে ১৬টি চার থাকলেও ছক্কা নেই।

উত্তরাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান