বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৩:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৬

লাকমলের কাছে বোল্ড এনামুল। পরের ব্যাটসম্যানরাও বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছেন ত্রিদেশীয় সিরিজে টানা তিন জয় পাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দাঁড়াতে পারছে না। সুরাঙ্গা লাকমলের পেসে ভেঙে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ৭১ রানে ৬ উইকেট হারিয়েছে তারা, যার তিনটিই শ্রীলঙ্কার ডানহাতি পেসারের। ক্রিজে আছেন মাশরাফি মুর্তজা ও রুবেল হোসেন । ২৩ ওভারে ৮ উইকেটে ৮০ রান তাদের।

শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। মাত্র ১৬ রানে তিন ব্যাটসম্যানকে হারায় তারা। এনামুল হক বিজয়ের পর সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্রুত ফিরতে বাধ্য হন প্যাভিলিয়নে। ১৮ রানের জুটি গড়ার পর মাহমুদউল্লাহও লাকমলের তৃতীয় শিকার। থিসারা পেরেরার বলে বাংলাদেশ হারায় তাদের পঞ্চম উইকেট। স্বাগতিকদের ষষ্ঠ উইকেটও নেন এ পেসার। দুষ্মন্ত চামিরা তার পঞ্চম ওভারে ফেরান মুশফিকুর রহিম (২৬) ও নাসির হোসেনকে (৩)।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। লাকমল বোল্ড করেন এনামুলকে। এই ডানহাতি ওপেনার ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। 

লাকমলের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট যায় বাংলাদেশের। দানুশকা গুনাথিলাকার থ্রোয়ে রান আউট হন সাকিব। দলীয় ১৫ রানে তিনি ফেরেন মাত্র ৮ রান করে। এক বল বিরতি দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তামিমের অসাধারণ ক্যাচ ধরেন গুনাথিলাকা। গত তিন ম্যাচের হাফসেঞ্চুরিয়ান এবার ফেরেন মাত্র ৫ রানে।

মাহমুদউল্লাহ ও মুশফিকের জুটিও বড় হয়নি। ২০ বলে ৭ রান করে লাকমলের বলে ফাইন লেগে দুষ্মন্ত চামিরাকে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। মাত্র ২৩ রানের জুটি গড়ে সাব্বির রহমান ১০ রানে আউট থিসারার বলে। এই পেসার তার দ্বিতীয় উইকেট নেন আবুল হাসানকে (৭) মাঠছাড়া করে। ২৩তম ওভারে চামিরার তৃতীয় ও ষষ্ঠ বলে আউট হন নাসির ও মুশফিক।

সিরিজে এর আগে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। একমাত্র তারাই এখন পর্যন্ত অজেয়।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আবুল হাসান রাজু। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন এ পেসার। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। ইনজুরিতে শ্রীলঙ্কা দলে নেই কুশল পেরেরা ও নুয়ান প্রদীপ।

সিরিজে আগের দেখায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩২০ রান করেছিল। এরপর তারা লঙ্কানদের গুটিয়ে দেয় ১৫৭ রানে। ওই ১৬৩ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। অবশ্য হারলেও সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হারের ব্যবধানটা হতে হবে অল্প।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, সাব্বির রহমান ও আবুল হাসান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া ও দুষ্মন্ত চামিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি