রাজ্জাক ও তুষারকে স্মারক ট্রফি দিলেন সাকিব-মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৩০

রাজ্জাককে স্মারক দিলেন সাকিব (ছবি: বিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন আবদুর রাজ্জাক ও তুষার ইমরান। তারই স্বীকৃতিতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের হাতে স্মারক ট্রফি তুলে দিলেন বাংলাদেশের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজা।

টস হওয়ার আধঘণ্টা আগে ড্রেসিংরুমের সামনে পুরো দল মিলিত হয়। রাজ্জাক ও তুষারকে মধ্যমণি করে রাখেন ক্রিকেটাররা। এরপর তাদের কীর্তির জন্য স্মারক ট্রফি উপহার দিয়ে সম্মান জানানো হয়। সেখানে ছিলেন টিম ম্যানেজমেন্টের সবাই।

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রাজ্জাক ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনারকে স্মারক তুলে দেন  টেস্ট অধিনায়ক সাকিব।

১১৩তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে রাজ্জাক এই কীর্তি গড়েন। সব মিলিয়ে ১১৪ ম্যাচে তার উইকেট ৫১০টি। ইনিংসে পাঁচ উইকেট নেন ৩১বার আর ১০ উইকেট ৮ বার। তার সেরা পারফরম্যান্স ৮৪ রানে ৯ উইকেট।

তুষারকে স্মারক দিলেন মাশরাফি তুষার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ১৫৪তম প্রথম  শ্রেণির ম্যাচে।  তার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

৫টি টেস্ট আর ৪১টি ওয়ানডে খেলা তুষার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০০৭ সালে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ১৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬ সেঞ্চুরি ও ৫৪ হাফসেঞ্চুরি সহ তার সংগ্রহে ১০ হাজার ১৮৫ রান। তিনটি ডাবল সেঞ্চুরি করা তুষারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ২২০।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম