৫০০ রানের নিচে বাংলাদেশকে আটকাতে চায় শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৫

সংবাদ সম্মেলনে থিলান সামারাবীরা। ছবি: বিসিবি চট্টগ্রামে ৪.১৫ গড়ে প্রথম দিনে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৩৭৪ রান করেছে বাংলাদেশ। হতাশায় কাটানো দিনের শেষ ভাগে জ্বলে ওঠা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে বাংলাদেশেকে ৫০০ রানের নিচে অলআউট করে ফিরতে চাইছে খেলায়।

মুমিনুল হকের সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের হাফসেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ দিন শেষে ৪ উইকেটে করেছে ৩৭৪ রান। দিনের শেষ দিকে বাংলাদেশকে কিছুটা চেপে ধরলেও গোটা দিন হতাশাতেই কেটেছে শ্রীলঙ্কার। যদিও দ্বিতীয় দিনে স্বাগতিকদের চেপে ধরা ঘোষণা দিলেন লঙ্কানদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ থিলান সামারাবীরা, ‘প্রথম সেশনের প্রথম ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের চাপ তৈরি করতে হবে। শেষ সেশনে অর্জন বলতে মুশফিক ও লিটনের উইকেট। আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম সেশনে বাংলাদেশকে চাপে ফেলতে হবে।’

এরপরই বললেন, ‘আমরা তাদের ৫০০ রানের নিচে আটকাতে চাই। এজন্য বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।’ সামারাবীরা আরও বলেছেন, ‘আমরা এখন এখান থেকে কিভাবে শুরু করব, সেটাই বড় ব্যাপার। উইকেট ব্যাটিং সহায়ক, ফ্লাট পিচে কিভাবে ব্যাটিং করতে হয়, আমরা জানি।’

প্রথম দিন শেষে চট্টগ্রামের উইকেটে প্রত্যাশামতো ঘূর্ণি পাওয়া যায়নি। তাতে সুবিধাটা হয়েছে বাংলাদেশরই। লঙ্কান শিবিরে এই নিয়ে হতাশা থাকাই স্বাভাবিক। যদিও উইকেট নিয়ে না ভেবে শ্রীলঙ্কার লক্ষ্য এখন বাংলাদেশকে দ্রুত অলআউট করার। উইকেট নিয়ে সাবেক লঙ্কান ব্যাটসম্যানের বক্তব্য, ‘এই পিচ সম্পর্কে এই মুহূর্তে এখনই কিছু বলা খুব কঠিন। তবে আমার মনে হয় দুর্দান্ত ব্যাটিং উইকেট। তিন দিন পর্যন্ত এই উইকেটে স্বচ্ছন্দে ব্যাটিং করা যাবে। এখন অবশ্য উইকেট স্লো আছে, তবে ধীরে ধীরে উইকেট টার্ন নেবে।’

মুমিনুল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে দ্রুততম দুই হাজারী ক্লাবের সদস্য হয়েছেন। তার ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের সাবেক এই ব্যাটিং কোচ, ‘মুমিনুল অসাধারণ ব্যাটিং করেছে। স্পিনের বিপক্ষে তার ব্যাটিং ছিল দুর্দান্ত। সে বোলারদের কঠিন সময় উপহার দিয়েছে। আমাদের উচিত ছিল তার বিপক্ষে আরও ভালো বোলিং করা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম