ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারক্রাম

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪

ভারতের বিপক্ষে শট খেলছেন মারক্রাম ইনজুরিতে ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন ফাফ দু প্লেসি। ওয়ানডে সিরিজের বাকি পাঁচ ম্যাচসহ তিনটি টি-টোয়েন্টিতেও দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। তার জায়গায় কেবল ওয়ানডেতে নেতৃত্ব দেবেন অ্যাইডেন মারক্রাম। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই দলের অধিনায়কত্ব পেতে যাচ্ছেন তিনি। রবিবার সেঞ্চুরিয়ানে হবে দ্বিতীয় ওয়ানডে।

মাত্র দুটি ওয়ানডে খেললেও ‘ভিশন ২০১৯’ মাথায় রেখে ২৩ বছর বয়সী মারক্রামকে দেওয়া হলো এই অধিনায়কত্ব। লিস্ট ‘এ’র ক্যারিয়ারও খুব বেশি লম্বা নয় তার। ২৬টি ম্যাচ খেলেছেন। কিন্তু আগে থেকেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বেশ নামডাক কুড়িয়েছেন তিনি ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে।

সম্প্রতি তার ফ্র্যাঞ্চাইজি টাইটানসকে প্রথম শ্রেণির ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচ খেলে রান করেছেন ১১৯, ৮৭, ৬৭, ৮৫ ও অপরাজিত ৮১।

ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলেও অচেনা পরিস্থিতি কীভাবে সামলে নেন সেটা দেখার জন্য মারক্রামকে মিডল অর্ডারে পাঠানো হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে ওয়ানডে অভিষেকে ৬৬ রান করে ভালো সাড়া দিয়েছিলেন মারক্রাম। কিন্তু ডারবানে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার ব্যাটে আসে মাত্র ৯ রান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান