প্রিমিয়ার লিগ শুরু সোমবার, আবাহনীতে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে রাজ্জাক-সাকিবের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ (ছবি: বিসিবি) সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের আসরে নতুন একটি নিয়ম রেখেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নিয়মটি হলো, দুই ক্লাবের সম্মতিতে লিগ শুরুর আগে খেলোয়াড়দের বিনিময়। এই নিয়ম অনুযায়ী আবাহনীর হলেন মাশরাফি মুর্তজা ও এনামুল হক বিজয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি তাদের দুজনের দল বদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ওপেনার এনামুল হয়েছিলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন রবিবার তাদের সঙ্গে চুক্তি করলো আবাহনী।

আবাহনী থেকে হাসান মাসুদকে নিয়ে গেছে শাইনপুকুর ক্রিকেট একাডেমি।

লিগ শুরুর আগের দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ১২ দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে।

সকাল সাড়ে ৯টায় শুরু হবে সব ম্যাচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। ৪ নম্বর মাঠে লড়বে আবাহনী ও খেলাঘর। ফতুল্লায় খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর।

এবারের আসরে প্রথম ভাগের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই লিগে দেশের শীর্ষ ১২ ক্লাব লড়বে। শ্রীলঙ্কা সিরিজ থাকায় লিগের শুরুতে জাতীয় দলের খেলোয়াড়রা থাকবেন না। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দেখা মিলবে তাদের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম