একশ ছাড়ালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৩

একশ ছাড়ালো বাংলাদেশ ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম দিনটা শেষ হয়েছিল হতাশায়। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় দিন মাঠে নেমেও সেটা কাটাতে পারেনি তারা। শ্রীলঙ্কার কাছে তারা পঞ্চম ও দিনের প্রথম উইকেটটি হারায় এদিন পাঁচ ওভার শেষ হতেই। লিটন দাসকে বোল্ড করেন সুরাঙ্গা লাকমল। অবশ্য মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের জুটিতে দলীয় স্কোর ১০০ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ৪২ ওভারে ৫ উইকেটে ১০৭ রান বাংলাদেশের।

শুক্রবার পঞ্চম ওভারের শেষ বলে বিদায় নেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটন ২৪ রানে খেলতে নেমেছিলেন। আগের দিনের সঙ্গে মাত্র একটি রান যোগ করতে পেরেছেন তিনি। তার ২৫ রানের ইনিংস সাজানো ৫৪ বলে, চার রয়েছে তিনটি।

৩৭ রানে অপরাজিত মিরাজের সঙ্গে ক্রিজে থেকে ১৭ রান করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের