হাথুরুসিংহের প্রশংসায় হেরাথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে প্রথম মিশনে চন্ডিকা হাথুরুসিংহে এসেছেন বাংলাদেশে, যেখানে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন তিনি। প্রতিপক্ষের কোচ হিসেবে বাংলাদেশে সময়টাও কাটছে তার দারুণ। ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজ জেতার পর নতুন এই কোচের প্রশংসা ঝরল দলটির স্পিনার রঙ্গনা হেরাথের কণ্ঠে।

তাইজুল ইসলামকে আউট করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন হেরাথ। যাতে আড়াই দিনে মিরপুর টেস্ট জিতে নিয়েছে ২১৫ রানের বিশাল ব্যবধানে। প্রথম টেস্ট ড্র করলেও ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল সফরকারীরা। এর আগে ত্রিদেশীয় সিরিজের শুরুটা বাজে হলেও শেষ পর্যন্ত দলীয় প্রচেষ্টায় বাংলাদেশকে হারিয়ে জিতে নেয় শিরোপা। হাথুরুসিংহের ছোঁয়ায় শ্রীলঙ্কার ‘নতুন শুরু’র যে কথাটা বলা হচ্ছিল, সেটার অনেকটাই করে দেখালো তারা ১-০ ব্যবধানে সিরিজ জিতে।

দারুণ এক ম্যাচ জেতার পর শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা হেরাথের মুখে ঝরল নতুন কোচের প্রশংসা। বদলে যাওয়া শ্রীলঙ্কার বড় এই অর্জনে হাথুরুসিংহের প্রভাব নিয়ে এই স্পিনারের বক্তব্য, ‘এর (সাফল্যের) কৃতিত্ব পাবে যারা আমাদের পেছনে কাজ করেছে, বিশেষ করে সাপোর্টিং স্টাফ ও প্রধান কোচ। হাথুর বিষয়ে আমি বলল, তাকে আমি গত ১৫-১৬ বছর ধরে চিনি। তার খুব ভালো জ্ঞান আছে এবং সেটা কিভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে হয়, খুব ভালো করে জানেন।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যেমন আলো ছড়িয়েছেন, তেমনি বোলাররা মেলে ধরেছেন নিজেদের। তারা যে একটা দল হয়ে উঠেছে, তার প্রমাণ খুব ভালো করে পাওয়া গেছে মিরপুর টেস্ট দিয়ে। হাথুরুসিংহের ছোঁয়ায় দলের পরিবেশ অনেকটাই পাল্টে গেছে বলে জানিয়েছেন হেরাথ। দলের ভেতরকার পরিবর্তন বোঝাতে গিয়ে এই স্পিনার বলেছেন, ‘তিনি সবসময় দলের মধ্যে ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে পরিস্থিতির মোকাবিলা করেন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম