রশিদের স্পিনে জিম্বাবুয়েকে হারালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৬

রশিদ খান (ফাইল ফটো) ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল জিম্বাবুয়ে। মঙ্গলবার তারা আবার পিছিয়ে পড়লো। ম্যাচের সেরা রশিদ খানের স্পিনে ৬ উইকেটের জয়ে আফগানিস্তান ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে থাকলো।

মঙ্গলবার শারজায় টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ‍মুজিব উর রহমানের অফস্পিনে মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারায় তারা। ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়লে সেটা বেশিক্ষণ টেকেনি।

রশিদ মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে ধস নামান। ৮.৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মাত্র ৩৪.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আরভিন সর্বোচ্চ ৩৯ রান করেন। ৩৮ রান আসে সিকান্দারের ব্যাটে।

মুজিব নেন ৩ উইকেট। একটি করে নেন গুলবাদিন নাইব ও দৌলত জাদরান।

লক্ষ্যে নেমে রহমত শাহ ও নাসির জামালের হাফসেঞ্চুরিতে ২৭.৩ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান। রহতম ইনিংস সেরা ৫৬ রান করেন। নাসির করেন ৫১ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান