টাইগারদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেট স্টেডিয়াম

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সিলেট স্টেডিয়ামের অভিষেক চার বছর আগে। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হলেও সিলেটে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। সেই আক্ষেপ দূর হচ্ছে রবিবার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দিয়ে টাইগারদের অভিষেক হবে সিলেটে। অপরূপ সৌন্দর্যের স্টেডিয়ামটি বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত।

ম্যাচের আগের দিনও ‘টিকিট চাই, টিকিট চাই’ চিৎকারে মুখর ছিল স্টেডিয়াম এলাকা। টিকিট যেন ‘সোনার হরিণ’, যে কোনও উপায়ে একটা টিকিট পেতে মরিয়া ক্রিকেট-ভক্তরা। স্থানীয় এক সাংবাদিক জানালেন, অনলাইনে বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই টিকিট শেষ! এখন শুধু অস্থায়ী বুথের মাধ্যমে সামান্য কিছু টিকিট বিক্রি হচ্ছে, আর তা পেতে বুথের সামনে প্রচণ্ড ভিড়। রবিবার সকালেই টিকিট কেনার শেষ সুযোগ।

বিপিএলের সময় সিলেট শহর সেজে উঠেছিল আলোয়। তবে এই ম্যাচের আগের দিনও তেমন আলোকসজ্জা চোখে পড়েনি। ক্রিকেট-ভক্তদের উচ্ছ্বাস অবশ্য টের পাওয়া যাচ্ছে ভালোমতোই। পেশায় ব্যবসায়ী আরিফুল অনলাইনে টিকিট কিনতে পেরে উৎফুল্ল। রবিবার দোকান বন্ধ রেখে খেলা দেখবেন তিনি। আরিফুলকে দেখেই বোঝা যায়, বাংলাদেশের খেলা দেখতে কতটা উদগ্রীব সিলেটবাসী।

টিকিটের জন্য অস্থায়ী বুথের সামনে ভিড় সিলেট বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থাও ম্যাচটি ঘিরে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে টসের জন্য ব্যবহার করা হবে বিশেষ কয়েন। কয়েনটি পরে বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিসে সাজিয়ে রাখা হবে। দুই দলের খেলোয়াড় আর কর্মকর্তাদের বিশেষ সম্মাননা দেবে বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এসব তথ্য জানালেন সাংবাদিকদের।

সিলেট শহর থেকে বিমানবন্দর সড়কে যাওয়ার পথে একপাশে স্টেডিয়ামের বড় ফটক। সেটি ধরে সামনে এগোলে দুই পাশে চা-বাগান। কিছুদূর এগোনোর পর স্টেডিয়ামে ঢোকার প্রধান ফটক। প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হবে। নয়নাভিরাম স্টেডিয়ামটির আগে নাম ছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি সংস্কার করা হয়, আর তখনই নাম হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০ ওভারের বিশ্বকাপে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস এবং আরব আমিরাতের ম্যাচ আয়োজন করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে।

গত বছর বিপিএলের উদ্বোধনী ম্যাচ সহ আটটি ম্যাচ হয়েছিল সিলেট স্টেডিয়ামে। ব্যাটসম্যানদের মুখে হাসি ফোটানো উইকেটে গড়ে ১৫১.৬৮ রান হয়েছিল এখানে, দুবার ২০০ পেরিয়েছিল স্কোর। রবিবারের লড়াইও ব্যাটিং-বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম