হেরেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৭

কলিন মুনরো আগ্রাসী ইনিংস খেললেও জিততে পারেনি তার দল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে রবিবার বিশাল ব্যবধানে জয় দরকার ছিল ইংল্যান্ডের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে জয় পেলেও তার ব্যবধানটা ছিল মাত্র ২ রানের।  তাই নেট রান রেটে শেষ হাসি হাসতে পারেনি ইংলিশরা। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

আজকের ম্যাচে হারলেও ফাইনালে যেতে পারবে নিউজিল্যান্ড। এ সমীকরণ মাথায় নিয়ে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছিল। উল্টো দিকে ইংলিশদের জন্যে ম্যাচটা ছিল বাঁচা-মরার। তাই ব্যাট করতে নেমে আগ্রাসী ছিলেন অধিনায়ক এউইন মরগান। তার ৪৬ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অবশ্য এই বিশাল ইনিংসে ডেভিড মালানের ভূমিকাও কম ছিল না। মরগানের আগের ঝড়টা তুলেছিলেন তিনিই। ৩৬ বলে ৫৩ রান করে বিদায় নেন। মালানের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। অপরদিকে অপরাজিত ছিলেন মরগান। তার ঝড়ো ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছয়।  

এমন আগ্রাসী শেষের শুরুটা ছিল আতঙ্ক ছড়ানো। ২৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা স্লথ গিয়েছিল ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, ঠিক তখনই প্রতিরোধের মূল দেওয়ালটা গড়ে তুলেন মালান ও মরগান।  নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ২টি নেন সাউদি।

জবাবে নিউজিল্যান্ডও সমান তালে চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯২ রান তুলতে পারে। দলটির হয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। ৪৭ বলে বিদায় নেওয়ার আগে ৬২ রান করেন গাপটিল। তবে অপেক্ষাকৃত দাপুটে ছিলেন মুনরো। ২১ বলে ৫৭ রান করেন। যেখানে ছিল ৩টি চার ও ৭টি ছয়। শেষ দিকে চাপ যখন পাহাড়সম তখন মার্ক চ্যাপম্যান চেষ্টা করেছিলেন সেই চাপ উতরে যেতে। ৩০ বলে ৩৭ রান তুললেও জয়ের জন্যে যথেষ্ট ছিল না এই ইনিংস। ম্যাচসেরা হন ইংল্যান্ড অধিনায়ক মরগান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম