৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

মুশফিকুর রহিম আউট তামিম ইকবাল দলে ফিরেছেন, উদ্বোধনী জুটিতে তার সঙ্গে ছিলেন গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে ২১১ রানের টার্গেটে দারুণ শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু টানা দুই ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেই স্বাগতিকদের। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১০ রান করেছিল লঙ্কানরা। সিরিজ বাঁচাতে হলে এই শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

লক্ষ্যে নেমে দ্বিতীয় বলে ছয় মেরে গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসান তামিম। কিন্তু সৌম্য অন্য প্রান্তে ছিলেন অনুজ্জ্বল। প্রথম ওভারে কেবল ৮ রান করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ওভারে আকিলা ধনঞ্জয়ার শিকার হন সৌম্য রানের খাতা না খুলেই। পয়েন্টে জীবন মেন্ডিস এ ওপেনারের ক্যাচ ধরেন।

পরের ওভারে শেহান মাদুশানকার জোড়া আঘাতে শ্রীলঙ্কা চেপে ধরে স্বাগতিকদের। এ ডানহাতি পেসার তার দ্বিতীয় ওভারের তৃতীয় ও শেষ বলে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনকে ফেরান। ছয় মেরে পরের বলেই মিড অনে থিসারা পেরেরার ক্যাচ হন মুশফিক (৬)। মাত্র ৩ বলে ৫ রানে শেষ হয় মিঠুনের ইনিংস, তার ক্যাচ ধরেন জীবন মেন্ডিস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম