ডি ভিলিয়ার্স-দু প্লেসির সঙ্গে তুলনায় ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৬

হাইনরিখ ক্লাসেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হাইনরিখ ক্লাসেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসির সঙ্গে তুলনায় দাঁড় করালেন প্রোটিয়া সতীর্থ ফারহান বেহারদিন।

সেঞ্চুরিয়নের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য পেরিয়ে দারুণ এক জয় পায় দক্ষিণ আফ্রিকা, তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা। চমৎকার এই জয়ে সত্যিকার অধিনায়কের মতো নেতৃত্ব দিয়েছেন জেপি দুমিনি। তবে জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন ক্লাসেন ৩০ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে। ৩ চারের সঙ্গে ৭ ছক্কায় সাজিয়েছিলেন বিধ্বংসী ইনিংসটি।

ডি ভিলিয়ার্স ও দু প্লেসির ব্যাট জ্বলে উঠলে যেমনটা হয়, ক্লাসেনের আগুনে ব্যাটিংয়ে ছিল তার ছাপ। জাতীয় দল সতীর্থ বেহারদিন তার মাঝে দক্ষিণ আফ্রিকার সেরা দুই ক্রিকেটারের ছায়া খুঁজে পান। ক্লাসেনের প্রশংসা করে এই অলরাউন্ডার বলেছেন, ‘সে খুব শক্ত স্বভাবের ও কঠিন প্রতিদ্বন্দ্বী। ও অনেক সময় ধরে খেলতে চায়। ওর বিষয়টা অনেকটা এবি (ডি ভিলিয়ার্স) ও ফাফের (দু প্লেসি) মতো, ওরা লড়াই করতে চায় এবং লড়াইয়ের উপলক্ষ তৈরি করে দেয়।’ এনডিটিভি

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের