তামিমের সঙ্গে ব্যর্থ পেশাওয়ারও

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৬

কামরানকে ফেরালেন আমির, পরের ওভারে তামিমও আউট তার বলে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন তামিম ইকবাল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে ৩৯ রানে অবদান রেখেছিলেন বাংলাদেশি ওপেনার। কিন্তু রবিবার করাচি কিংসের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে ব্যর্থ তিনি। তার দল পেশাওয়ার হেরেছে ৫ উইকেটে।

করাচির বিপক্ষে এদিন মাত্র ১২ বল খেলেছেন তামিম। দুটি চারে ১১ রান করেছেন তিনি।

করাচি কিংসের বিপক্ষে পেশাওয়ার শুরুটা দারুণ করলেও মোহাম্মদ আমিরের পেসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের এই পেসার তারা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান। কামরান আকমলকে ১৪ রানে আউট করেন আমির। তার দ্বিতীয় শিকার হন তামিম।

প্রথম ওভারে করাচি অধিনায়ক ইমাদ ওয়াসিমের দুটি বল খেলেন তামিম। দ্বিতীয় বলে নেন একটি সিঙ্গেল। তৃতীয় ওভারে টাইমার মিলসকে দুটি চার মেরে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই আমিরের শিকার হন তামিম। পেছনে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি।

ডোয়াইন স্মিথ ছাড়া তার দলের সবাই অসহায় আত্মসমর্পণ করেছে। ৫১ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তিনি ছাড়া কেবল তামিম ও কামরান দলের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৯ উইকেটে পেশাওয়ার করে ১৩১ রান।
জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান করে করাচি। এই নিয়ে দুটি ম্যাচই জিতলো তারা। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন জো ডিনলি। ২৮ রান আসে বাবর আজমের ব্যাটে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে তামিমের রান ছিল ১১। ওই ম্যাচটি তারা হারে ৭ উইকেটে। এরপর ইসলামাবাদের বিপক্ষে শনিবার ২৯ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। পেশাওয়ার জেতে ৩৪ রানে। 

৩ ম্যাচে মাত্র একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে পেশাওয়ার। ২ ম্যাচে ৪ পয়েন্টে সবার উপরে করাচি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম