গাঙ্গুলির ব্যাট ঠিক করে দিয়েছিলেন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৭:২৮আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৭:২৮

ভারতীয় দুই কিংবদন্তি টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচ সৌরভ গাঙ্গুলির। তার নাম তখন সেভাবে না ছড়ালেও শচীন টেন্ডুলকার ভারতের বড় তারকা। লর্ডসের ওই টেস্টের একটি অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সাবেক বাঁহাতি ব্যাটসম্যান। যার মাধ্যমে আরেকবার টেন্ডুলকারের বিশাল মনের পরিচয় ফুঠে উঠেছে।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়েছিলেন গাঙ্গুলি, তাও আবার লর্ডসে। ওই সেঞ্চুরির পর ‘প্রিন্স অব ক্যালকাটা’র নাম চারদিকে ছড়িয়ে পড়লেও তার আগে সাধারণ এক খেলোয়াড়ই ছিলেন শুধু। ক্যারিয়ারের ওই সময়টাতেই টেন্ডুলকারের বিনয়ী আচরণের সঙ্গে পরিচয় হয়েছিল তার। বড় তারকা হওয়ার পরও গাঙ্গুলির ব্যাট নিজে হাতে ঠিক করে দিয়েছিলেন সাবেক ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

লর্ডস টেস্টের চা বিরতির সময়ের ঘটনা। ১০০ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গিয়েছিলেন গাঙ্গুলি। তবে মাঠে থাকা অবস্থাতেই বুঝতে পারছিলেন ব্যাটের হাতলটা একটু নড়বড়ে হয়ে গেছে। তাই ঠিক করেছিলেন প্যাভিলিয়নে গিয়েই ঠিক করে ফেলবেন, যাতে চা বিরতির পর আর কোনও ঝামেলা না থাকে। যদিও তার কিছু করতে হয়নি টেন্ডুলকার নিজেই হাতলে কাপড় জড়িয়ে দিয়েছিলেন ব্যাটে।

১৯৯৬ সালের সেই ঘটনা ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র সঙ্গে ভাগাভাগি করেছেন সাবেক এই অধিনায়ক, ‘ছয় ঘণ্টা ব্যাটিংয়ে পর চা বিরতিতে আমি দ্রুত ফিরছিলাম। আমার ব্যাটের হাতল থেকে ক্যাঁচক্যাঁচ শব্দ আসছিল। তখন আমার প্যাড পড়া ছিল এবং আমাকে চা দেওয়া হলো। চায়ের সময়টা খুব অল্প ছিল...১৫ মিনিট। সময় কম থাকায় আমি ব্যাটের হাতলে কাপড় জড়ানোর চেষ্টা করছিলাম।’

ওই সময়ই টেন্ডুলকার আসেন সামনে। সাবেক এই সতীর্থ নিজেই নিলেন দায়িত্বটা। গাঙ্গুলির ভাষায় যা এমন, “টেন্ডুলকার এসে বলল, ‘তুমি বিশ্রাম নাও, আর চা শেষ করো, কারণ তোমাকে ব্যাট করতে যেতে হবে। আমি তোমার কাজটা করে দিচ্ছি।” এনডিটিভি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম