পিএসএল শেষ রাসেলের

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ১৭:৫২আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:৫৩

ইনজুরিতে ছিটকে গেছেন আন্দ্রে রাসেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে আর খেলা হচ্ছে না আন্দ্রে রাসেলের। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন তিনি কুড়ি ওভারের এই টুর্নামেন্ট থেকে।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেব্রুয়ারিতে মাঠে ফিরেছেন রাসেল। ডোপপাপে নিষিদ্ধ হওয়া ক্যারিবিয়ান এই অলরাউন্ডার পিএসএলে খেলছিলেন ইসলামাবাদ ইউইনাইটেডের হয়ে। রবিবার করাচি কিংসের বিপক্ষে খেলার সময় তার ডান হ্যামস্ট্রিংয়ে টান পড়ে, এজন্য ইসলামাবাদের ৮ উইকেটের জয়ের পথে বল-ব্যাট কোনোটাই করতে পারেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার। এখন তো টুর্নামেন্টই শেষ হয়ে গেল রাসেলের।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে সময়টা ভালোই কাটছিল তার। ইসলামাবাদের জার্সিতে রাখছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রতিযোগিতার এই পর্যায় পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। সবচেয়ে বড় ব্যাপার, এখন পর্যন্ত পিএসএলের সেরা ম্যাচ হিসেবে বিবেচিত লাহোর কালান্দার্সের বিপক্ষে সুপার ওভারে গড়ানো উত্তেজনাকর ম্যাচটি ইসলামাবাদ জিতেছিল তার দুর্দান্ত ব্যাটিংয়ে।

রাসেলের ইনজুরিতে ইসলামাবাদের সঙ্গে ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্সও। সামনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে তিনি ফিট হয়ে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে জন্মেছে সংশয়। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের