শেষ ওভারে বাংলাদেশের দরকার ৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ২৩:১৩আপডেট : ১০ মার্চ ২০১৮, ২৩:২৩

শেষ ওভারে বাংলাদেশের দরকার ৯ রান বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অকুতোভয়ে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ের পর মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে নিদাহাস ট্রফিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে তারা। ২৪ বলে চারটি চার ও তিনটি ছয়ে ফিফটি করেন তিনি।

১৯ ওভারে ৫ উইকেটে ২০৬ রান করেছে তারা। নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে তারা ২১৫ রানের টার্গেট পায়। ক্রিজে মুশফিকের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।

দুর্দান্ত সূচনার পথপ্রদর্শক তামিম ইকবাল ও লিটন দাস। তারা শুরু থেকে ঝড় তোলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার মাত্র এক বল আগে লিটন এলবিডাব্লিউ হন নুয়ান প্রদীপের বলে। মাত্র ৫.৫ ওভারে ৭৪ রানের জুটি গড়ে ফিরেন তিনি। ১৯ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৩ রানে আউট হন লিটন।

দলীয় স্কোর ১০০ রান করে দশম ওভারের তৃতীয় বলে থিসারা পেরেরাকে ফিরতি ক্যাচ দেন তামিম। ২৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৭ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার।

মুশফিকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ১৫তম ওভারে আউট হন সৌম্য সরকার। ২২ বলে ২৪ রান করে নুয়ানকে ফিরতি ক্যাচ দেন তিনি। মাহমুদউল্লাহ ৪২ রান যোগ করেন মুশফিককে নিয়ে। তিনি আউট হন ১৮তম ওভারে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। পরের ওভারে সাব্বির রান আউট হন বাজেভাবে। 

এর আগে কুশল মেন্ডিসের ব্যাটে শুরু থেকে ঝড় তুলেছিল শ্রীলঙ্কা, যার শেষ করেন কুশল পেরেরা। দুজনের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে ২১৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। ৬ উইকেটে লঙ্কানরা করেছে ২১৪ রান। কুশল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে টানা হাফসেঞ্চুরি করেন তৃতীয়বার। তার ৫৭ ও কুশল পেরেরার ৭৪ রানে বড় স্কোর দাঁড় করায় লঙ্কানরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের