২ ম্যাচ নিষিদ্ধ চান্ডিমাল, মাহমুদউল্লাহর জরিমানা

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৮, ২০:০৮আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:১৪

২ ম্যাচ নিষিদ্ধ চান্ডিমাল, মাহমুদউল্লাহর জরিমানা নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে পারেনি। এক ওভার কম করেছে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা করেছে চার ওভার কম। এজন্য গুরুতর স্লো ওভার রেটে বড় শাস্তি পেয়েছেন স্বাগতিক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহকে গুনতে হচ্ছে কেবল জরিমানা।

শনিবার বাংলাদেশকে ২১৫ রানের টার্গেট দিয়েও ৫ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। অনেক সময় নিয়ে শেষ কয়েক ওভারে চান্ডিমালের বোলিং পরিকল্পনা ভেস্তে দেন মুশফিকুর রহিম। এমন হারের পর তাই মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ালো চান্ডিমালের গুরুতর স্লো ওভার রেটের শাস্তি। আগামী ১২ ও ১৬ মার্চ ভারত ও বাংলাদেশের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই শাস্তির সিদ্ধান্ত দেন। গুরুতর স্লো ওভার রেটে পাওয়া দুটি সাসপেনশন পয়েন্ট অনুযায়ী একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন খেলোয়াড়রা। অভিযুক্ত খেলোয়াড়দের সামনে যে ফরম্যাটের খেলা থাকবে সেটা অনুযায়ী নিষিদ্ধ হবেন।

চান্ডিমালের এই স্লো ওভার রেটের শাস্তি এড়াতে পারছে না দলের খেলোয়াড়রাও। প্রত্যেককে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা দিতে হবে। আগামী ১২ মাসে যদি চান্ডিমালের নেতৃত্বে একটি টি-টোয়েন্টিতে আবারও গুরুতর স্লো ওভার রেট করে শ্রীলঙ্কা, তাহলে দুই থেকে আটটি সাসপেনশন পয়েন্ট পাবেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

অবশ্য এ অভিযোগ মেনে নেননি চান্ডিমাল। রবিবার শুনানিতে হাজির হতে হচ্ছে তাকে।

এদিকে রেকর্ড জয়ের দিনে মাহমুদউল্লাহও শাস্তি এড়াতে পারেননি। এক ওভারের জন্য স্লো ওভার রেটে তাকে জরিমানা গুনতে হচ্ছে ম্যাচ ফির ২০ শতাংশ, আর দলের বাকিরা দেবেন ১০ শতাংশ করে। আগামী ১২ মাসের মধ্যে আবারও যদি এই অলরাউন্ডারের নেতৃত্বে স্লো ওভার রেট করে বাংলাদেশ, তাহলে নিষিদ্ধ হতে পারেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের