শুক্রবার শুরু ‘ক্রিটেক টুর্নামেন্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ২২:৩৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:০৮

শুক্রবার থেকে শুরু ‘ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্ট’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে দেশের করপোরেট আইটি প্রতিষ্ঠানকে নিয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে ‘ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্ট’। দেশের ১৬টি খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটির খেলা হবে প্রতি শুক্রবার ও শনিবার। টুর্নামেন্টটির অনলাইন নিউজ পার্টনার বাংলা ট্রিবিউন। 

প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া ১৬টি দল হচ্ছে- ওয়ালটন, এনার্জিপ্যাক, মির টেলিকম, বাংলা ট্র্যাক, আজকের ডেল, র‌্যাংকসটেল, স্মার্ট টেকনোলজি, জুমশেপার, ডিনেট, লেটস লার্ন কোডিং, সোসিয়ান, সাউথটেক, ইন্টারক্লাউড, নিউ হরিজনস, টেক রিপাবলিক ও শিখবে সবাই। 

বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং বিশ্বের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে বাংলাদেশের ক্রমান্বয় ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে দেশীয় আইটি প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। এর নেপথ্যের কারিগরদের মানসিকভাবে আরও চাঙ্গা করে তুলতে বাংলাদেশে প্রথমবারের মতো করপোরেট ‘ক্রিটেক’ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে ‘শিখবে সবাই’। 

১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের প্রত্যেকটি দল একে অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ ১৩ এপ্রিল। 

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, আর রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ পাবেন ২ হাজার টাকা ও ক্রেস্ট। 

এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট। ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য ১০ হাজার টাকা ও ক্রেস্ট। 

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস। এছাড়া প্লাটিনাম স্পন্সর এসএস টেকনোলজি, মিডিয়া পার্টনার এটিএন নিউজ, রেডিও পার্টনার রেডিও স্বাধীন, অনলাইন নিউজ পার্টনার বাংলা ট্রিবিউন,  বেভারেজ পার্টনার নেসক্যাফে ও লাইভ স্কোর পার্টনার প্যাভিলিয়ন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম