ফরহাদ রেজার তাণ্ডবে জিতেছে দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৮:৫০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:৫০

ফরহাদ রেজার তাণ্ডবে জিতেছে দোলেশ্বর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয় দিলে সুপার লিগ শুরু করেছে প্রাইম দোলেশ্বর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবারের ম্যাচে দোলেশ্বর ৩ উইকেটে হারিয়েছে খেলাঘরকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তাদের এই জয়ের নায়ক ফরহাদ রেজা। এই অলরাউন্ডারের তাণ্ডবেই ১১ বল আগে জয় নিশ্চিত হয় দোলেশ্বরের। ৫০ ওভারে ৮ উইকেটে খেলাঘরের করা ২৫৮ রান তারা টপকে যায় ফরহাদ রেজার ৩৭ বলে হার না মানা ৬৮ রানের ইনিংসে ভর দিয়ে।

হাফসেঞ্চুরি পেয়েছেন খেলাঘরের তিন ব্যাটসম্যান- রবিউল ইসলাম রবি (৬২), অশোক মেনারিয়া (৫৪) ও অমিত মজুমদার (৫০)। তাদের হাফসেঞ্চুরির পরও স্কোর খুব বড় করতে পারেনি খেলাঘর মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায়।

খেলাঘরকে বেশি দূর যেতে দেননি দোলেশ্বর স্পিনার আরাফাত সানি। অভিজ্ঞ এই স্পিনার ১০ ওভারে ৪৫ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট। ফরহাদ রেজার শিকার ২ উইকেট।

বোলিংয়ের চেয়ে ব্যাট হাতেই বেশি অবদান রেখেছেন ফরহাদ রেজা। ১৭২ রানে ৭ উইকেট হারানোর পরও দোলেশ্বরকে চমৎকার জয় এনে দিয়েছেন তিনি ঝড়ো ব্যাটিংয়ে। ৩৭ বলে হার না মানা ৬৮ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ঝড়ো ইনিংসটিতে ২ চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৭টি! ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে এই অলরাউন্ডারের হাতে।

খেলাঘরের সফল বোলার মোহাম্মদ সাদ্দাম ৪০ রানে পেয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম