জোহানেসবার্গ টেস্টের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ২২:১৬আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২২:৩১

দু প্লেসির ব্যাটে লিড বাড়িয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ। ‘ভঙ্গুর’ অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখে তাদের লিড ৪০১ রানের।

২-১ এ এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ১৯৭০ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ জয়ের সুবাস পাচ্ছে।

৯৬ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া লড়াই করেছে টিম পেইন ও প্যাট কামিন্সের জুটিতে। রবিবার খেলতে নেমে দুজনেই করেছেন হাফসেঞ্চুরি। ১০১ রানের জুটি ভেঙেছে কামিন্সের বিদায়ে। ৯১ বলে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পাওয়ার পরের বলেই কেশব মহারাজের কাছে এলবিডাব্লিউ হন তিনি। তার ৫০ রানের ইনিংস সাজানো ৬ চার ও ১ ছয়ে।

অস্ট্রেলিয়া তাদের শেষ ৪ উইকেট হারায় ২৬ রানে। পেইন শেষ ব্যাটসম্যান হয়ে আউট হন। ৯৬ বলে ইনিংস সেরা ৬২ রান করেন অসি অধিনায়ক। ৭০ ওভারে ২২১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

প্রথম হাফসেঞ্চুরি কামিন্সের ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মহারাজ ৩টি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের ২৬৭ রানের লিডে ভূমিকা রাখেন।

দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে লিডটাকে আরও বড় করার লক্ষ্যে নামে দক্ষিণ আফ্রিকা। ৩৭ রানের ইনিংস খেলার পথে এক হাজার রানের ক্লাবে ঢোকেন এইডেন মারক্রাম। গ্রায়েম স্মিথের (১৭) পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম হাজার রানের মালিক হন তিনি ১৮তম ইনিংসে।

এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। হাশিম আমলা (১৬) ও এবি ডি ভিলিয়ার্স (৬) বেশিক্ষণ ক্রিজে না থাকতে পারলেও ডিন এলগার ও ফাফ দু প্লেসির ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড চারশ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এলগার ৩৯ ও দু প্লেসি ৩৪ রানে অপরাজিত। ৩ ওভারে ১৩৪ রানে দিন শেষ করেছে প্রোটিয়ারা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের