আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আবেগাক্রান্ত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৮:০১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৮:০৩

মুশফিকুর রহিম শুক্রবার আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো উদযাপিত এই দিবসে আবেগাপ্লুত মুশফিকুর রহিম।

ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এটা শুধু আমার জন্য নয়, সারা বিশ্বের ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ দিন। আলহামদুলিল্লাহ, খেলাধুলার মাধ্যমে আমি জীবনের সব কিছু অর্জন করেছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এটা বিশ্বের সামনে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে আমাকে। এটা আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় কথা, এটা আপনাদের মতো ভক্ত উপহার দিয়েছে আমাকে। আজকের দিনে আমাকে এ জায়গায় নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের মতো আবেগপ্রবণ ক্রীড়াভক্ত ছাড়া একজন খেলোয়াড় বা ক্রিকেটার আসলে কিছুই নয়। আপনাদের জন্য ভালোবাসা।’

গত বছরের মতো এবারও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। এই আয়োজনে যুক্ত ছিল বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলো।

এবারের প্রতিবাদ্য বিষয় ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ।’ শুক্রবার সকাল ৭টায় বর্ণাঢ্য র‌্যালি দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে শুরু হওয়া র‌্যালির উদ্বোধন করেন  যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জিরো পয়েন্ট, আবদুল গণি রোড, শিক্ষা ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের রাস্তা হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এসে থামে র‌্যালি।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া উপমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ।

রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরেও বিভিন্ন আয়োজনে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম