ক্রাচে ভর দিয়ে মিরপুরে নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৮:৪১

ক্রাচে ভর করে বিসিবি কার্যালয়ে এসেছিলেন নাসির। ছবি-সৌজন্য আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাসির হোসেনকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে অনেকেই অবাক। হঠাৎ কী হলো এই অলরাউন্ডারের? কিছুদিন আগে সিরাজগঞ্জে বন্ধুর বিয়ের দাওয়াতে গিয়েছিলেন নাসির। সেখানেই ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। চোট এমনই গুরুতর যে কমপক্ষে ৬ মাস থাকতে পারেন মাঠের বাইরে!

নাসিরের হাঁটুতে আজ বিকেলেই এমআরআই হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী শঙ্কিত। প্রাথমিক পর্যবেক্ষণের পর তিনি জানিয়েছেন, নাসিরের ডান হাঁটুর লিগামেন্ট সম্ভবত ছিঁড়ে গেছে। আর লিগামেন্ট ছিঁড়ে গেলে অস্ত্রোপচার করাতে তাকে। অর্থাৎ অন্তত ৬ মাসের জন্য তিনি নামতে পারবেন না মাঠে।

আজ ক্রাচে ভর করে বিসিবি কার্যালয়ে আসেন নাসির। মেডিক্যাল রুমে ঢুকে দেবাশীষ চোধুরীকে হাঁটু দেখিয়ে চলে যান অ্যাপোলো হাসপাতালে।

আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে খেলার কথা ছিল নাসিরের। দলটির কোচ জাফরুল এহসান বলেছেন, ‘নাসির হাঁটুতে চোট পেয়েছে বলে শুনেছি। আমাদের ফিজিও জানিয়েছেন, বিসিএলের কোনও ম্যাচই খেলা হচ্ছে না তার।’

শুধু নাসির নন, বিসিএলের বাকি তিন রাউন্ডে না-ও দেখা যেতে পারে আরও তিন তারকা ক্রিকেটারকে। পেসার তাসকিন আহমেদের পিঠে আর অফস্পিনার মেহেদী হাসান মিরাজের কাঁধে ইনজুরি। অন্যদিকে বাগেরহাটে নিজের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরেক পেসার রুবেল হোসেন। তিন জনের বিসিএলে খেলার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।

/আরআই/ এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি