আইরিশদের বিপক্ষে তারুণ্য নির্ভর পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ১৬:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:১০

অভিষেক হতে পারে ব্যাটসম্যান ফখর জামানের। আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রতিপক্ষ পাকিস্তান। ঐতিহাসিক এই টেস্ট খেলতে নতুনদের জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাটসম্যান ফখর জামান, ইমাম উল হক, উসমান সালাহউদ্দীন ও সাদ আলী ডাক পেয়েছেন ১৬ সদস্যের স্কোয়াডে।

কোচ মিকি আর্থার সন্তুষ্ট নন পেসার ওয়াহাব রিয়াজের প্রতি। তাই ওয়াহাবকে রাখা হয়নি স্কোয়াডে। ব্যাটিং শক্তিকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে স্কোয়াড। যেখানে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। এমনকি  ৫ ক্রিকেটারের অভিষেক হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে।

ইনজুরির কারণে ইয়াসির শাহ না থাকায় শাদাব খানকেই স্পিন বিভাগে মূল অস্ত্র বিবেচনা করা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে এতদিন মূল অস্ত্র হিসেবে বিবেচিত হলেও মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার!

ডাবলিনে ১১ মে শুরু হবে আয়ারল্যান্ড-পাকিস্তান ঐতিহাসিক টেস্ট।  এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান।  লর্ডসে একটি শুরু হবে ২৪ মে, লিডসে অপরটি শুরু হবে ১ জুন।

পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ, আজহার আলী, ইমাম উল হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাহউদ্দীন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম