আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ২২:১৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২২:১৬

আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হাসান। এবার আলোর মুখ দেখতে যাচ্ছে এই অ্যাসোসিয়েশন। বুধবার বোর্ড সভা শেষে তেমনটাই জানিয়েছেন নাজমুল হাসান।

আগামী এক মাসের মধ্যে পর্যায়েক্রমে সব বিভাগকে আলাদা করে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করবে বিসিবি। অ্যাসোসিয়েশন ছাড়াও একাডেমি করার উদ্যোগও নিয়েছে বিসিবি।

গঠনতন্ত্রের সবকিছু চূড়ান্ত হলে বুধবারই ঘোষণা দিতে পারতো বিসিবি। কিন্তু সব কিছু চূড়ান্ত হয়নি বলেই এক মাসের সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান, ‘আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ওটার সব আলোচনা শেষ হয়ে গেছে। গঠনতন্ত্র হাতে পেলে আজই (বুধবার) সব কিছু চূড়ান্ত হয়ে যেত। তারপরও আমরা ১৫ দিন সময় দিয়েছি। এর মধ্যে চূড়ান্ত প্রস্তাবনা চলে আসবে। আশা করছি এক মাসের মধ্যে সব কার্যক্রম শুরু করতে পারব।’

শুধু আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনেই সীমাবদ্ধ থাকতে চায় না বিসিবি, কিছু বিভাগে একাডেমি গড়ে তোলার ইচ্ছাও আছে বর্তমান কমিটির। নাজমুলের ভাষায় যা এমন, ‘আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ড্রাফট প্রস্তাবনায় একাডেমির কথা লেখা ছিল না। আমরা বলেছিলাম, অ্যাসোসিয়েশনের সঙ্গে একাডেমিও করতে চাই। যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা- এই জায়গাগুলোতে একাডেমি করা গেলে আমাদের এতটা চাপ পড়বে না। যদি একাডেমি গড়তে পারি, তাহলে ওখান থেকে আমাদের খেলোয়াড় বেরিয়ে আসার সম্ভাবনা বাড়বে।’

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের ক্রিকেট। শক্তিশালী হবে ঘরোয়া ক্রিকেট কাঠামো। তৃণমূল পর্যায় থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকারা। মূলত ঢাকা থেকে বেরিয়ে এসে ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ এটি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের