আন্তর্জাতিক ক্রিকেট থেকে বোরেনের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৯

পিটার বোরেন প্রায় এক দশক নেতৃত্ব দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন নেদারল্যান্ডসের পিটার বোরেন। ২০০৯ সালে জেরোন স্মিটসের উত্তরসূরি হওয়ার পর ৩৭ টি-টোয়েন্টি ও ৩১ ওয়ানডেতে ডাচদের নেতৃত্ব দিয়েছেন ৩৪ বছর বয়সী। তার বিদায়ে নেদারল্যান্ডসের অধিনায়ক হয়েছেন পিটার শিলার।

বুধবার সন্ধ্যায় বোরেনকে শুভ কামনা জানিয়ে বিবৃতি দেয় রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। বিদায়ের ঘোষণাটা তাই নিজে থেকে দিতে হয়নি সবচেয়ে অভিজ্ঞ এই অধিনায়ককে। বোর্ডের বিবৃতিতে সম্মতি দিয়ে তার টুইট, ‘ওহ, চমৎকার। আমি সুযোগ পাওয়ার আগেই কেএনসিবি আজ রাতে এই বিবৃতি দেবে বুঝতেই পারিনি। কিন্তু সত্যি হলো, তারা যেটা বলেছে ঠিক।’

নিউজিল্যান্ডে জন্ম নেওয়া বোরেন ২০০৬ সালের জুনে ডেনমার্কের বিপক্ষে নেদারল্যান্ডসের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ১২ বছরের ক্যারিয়ারে ৫৮ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছানো চার ডাচ ব্যাটসম্যানের একজন তিনি। ৪৬ উইকেট নিয়ে মুদাচ্ছের বুখারি ও রায়ান টেন ডেসকাটের পর তৃতীয় শীর্ষ বোলার বোরেন। ৬৩৮ রান করে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় তৃতীয় তিনি।

সফল কিছু অধ্যায়ে নেতৃত্ব দিয়েছেন বোরেন। ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইয়ে আচমকা ওয়ানডে মর্যাদা হারানোর পর গত ডিসেম্বরে বিশ্ব ক্রিকেট লিগ জিতে আবারও সেটা পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে টপ অর্ডারে দারুণ ছন্দ তুলে দেন বোরেন। অল্পের জন্য তার হাফসেঞ্চুরি না হলেও ১৯০ রানের লক্ষ্য ডাচরা ৪ উইকেটে টপকে যায় মাত্র ১৩.৫ ওভারে। তার নেতৃত্বে ওই আসরের সুপার টেনে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পায় নেদারল্যান্ডস।

কিন্তু এবারের বিশ্বকাপ বাছাইয়ে ডাচদের ব্যর্থতায় শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মার্চে জিম্বাবুয়েতে এই প্রতিযোগিতায় ছয় ইনিংসে মাত্র ৫২ রান করেন বোরেন। কেবল একবার দুই অঙ্কের ঘরে রান করেছেন- সপ্তম স্থান নির্ধারণী সেমিফাইনাল প্লেঅফে হংকংয়ের বিপক্ষে ৩১ রান করেন তিনি। গ্রুপ পর্বে মাত্র এক ম্যাচ জেতা ডাচদের সান্ত্বনা ছিল কেবল হংকং ও নেপালের বিপক্ষে জয়। ক্রিকইনফো, ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম