রাজ্জাকের ঘূর্ণি জাদুতে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৩:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:১৫

রাজ্জাকের ঘূর্ণি জাদুতে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে উত্তরাঞ্চল মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চলের। চ্যাম্পিয়ন হতে হলে ড্র করতে হতো তাদের। কিন্তু আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে উড়ে গেল তারা। আর দ্বিতীয় স্থানে থেকে এই ম্যাচ খেলতে নামা দক্ষিণাঞ্চল তৃতীয় দিনেই ইনিংস ও ৬৩ রানে জিতে হলো চ্যাম্পিয়ন।

খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রাজ্জাক দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও উজ্জ্বল। ৬ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে নবমবার এক ম্যাচে ১০ উইকেট নিয়ে হলেন ম্যাচ জয়ের নায়ক।

বিনা উইকেটে ৩২ রানে বৃহস্পতিবারের খেলা শুরু করেছিল উত্তরাঞ্চল। রাজ্জাকের দুর্দান্ত বোলিং জাদুতে পার্শ্বনায়ক ছিলেন সাকলাইন সজীব। ৩ উইকেট নেন তিনি।

দুই স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে অলআউট হয় উত্তরাঞ্চল।

তৃতীয় দিন খেলতে নেমে দ্বিতীয় ওভারে জুনাইদ সিদ্দিককে আউট করেন রাজ্জাক। নিজের ২২তম ওভারের প্রথম বলে সোহরাওয়ার্দী শুভকে আউট করে এক ইনিংসে ৩৪তম বার পাঁচ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। পরের বলেই শফিউল ইসলামকে ফিরিয়ে উত্তরাঞ্চলকে গুটিয়ে দেন তিনি।

উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শুভ। তিনি ছাড়া কেবল দুই অঙ্কের ঘরে রান করেন জহুরুল ইসলাম (১০), জুনাইদ সিদ্দিক (১৬) ও মিজানুর রহমান (২০)।

রাজ্জাক ২১.২ ওভারে ৫ মেডেনসহ ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন। ম্যাচে ১০১ রান দিয়ে নিলেন ১১ উইকেট। ম্যাচসেরাও তিনি।

৬ ম্যাচে ৫ ড্র ও একমাত্র জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো ২০১৪ ও ২০১৫ সালে টানা শিরোপা জেতা দক্ষিণাঞ্চল। ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু করেছিল নুরুল হাসানের দল, দারুণ জয়ে ১৯ পয়েন্ট যোগ হলো তাদের নামের পাশে। আর মাত্র ৩ পয়েন্টের জন্য শিরোপা বঞ্চিত হলো উত্তরাঞ্চল। গতবারের চ্যাম্পিয়নরা ৬২ পয়েন্ট নিয়ে এবার হলো রানার্সআপ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম