আফগানদের বিপক্ষে নেই কোহলি-রোহিত, আছেন ইংল্যান্ড সফরে

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৮, ২০:৪৪আপডেট : ০৮ মে ২০১৮, ২০:৪৪

আফগানদের বিপক্ষে নেই কোহলি-রোহিত, আছেন ইংল্যান্ড সফরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের। যুদ্ধবিধ্বস্ত দেশটির ঐতিহাসিক টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের এই দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে না থাকলেও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সীমিত ওভারের দলে আছেন তারা।

আফগানদের বিপক্ষে কোহলির না খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নাম ঘোষণা করলে। পরে চূড়ান্ত দল ঘোষণায় ভারতের নিয়মিত অধিনায়কের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকেও। ১৪ জুন থেকে ১৮ জুন বেঙ্গালুরুতে হতে যাওয়া এই টেস্টে নেই নিয়মিত দুই মুখ ভুবনেশ্বর কুমার ও জসপ্রিৎ বুমরাহও।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোহলি-রোহিতরা না থাকলেও আছেন ইংল্যান্ড সফরে। জুলাই থেকে আগস্টের লম্বা সূচিতে ইংল্যান্ড ছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেটে মুখোমুখি হবে ভারত। ওই সফরের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। ক্রিকইনফো

আফগানিস্তান টেস্টে ভারতের স্কোয়াড:

আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শারদুল ঠাকুর।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানাডে স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিৎ বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কৌল, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জসপ্রিৎ বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কৌল, উমেশ যাদব।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের